Tuesday, March 24, 2026

বিচার চাই, নৈরাজ্য নয়! গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

Date:

Share post:

বিচার চাই, নৈরাজ্য নয়। আরজি কর-কাণ্ডের ডাক্তারি পড়ুয়ার খুন ও ধর্ষণ এবং হরিয়ানায় বাঙালি শ্রমিক সাবির মল্লিক হত্যার বিচার চাই। রাজাবাজারে পথসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণ মঞ্চ। বাংলার শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীরা দাবি করলেন, ২০২৪-এ হেরে বিজেপি বুঝতে পেরেছে বাংলায় ভোটে জিতে ক্ষমতায় আসা তাদের কম্ম নয়। তাই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। ভোটের আগে সন্দেশখালি, ইডি-সিবিআই, চ্যানেলে কুৎসার প্রচার, নির্বাচন কমিশনকে কব্জা করেও ভোটে জিততে পারেনি। তাই তাদের চেষ্টা বাংলায় নৈরাজ্য সৃষ্টি করার। আর এই কাজে বিজেপির দোসর হয়েছে সিপিএম ও অধীর চৌধুরীর দল। সেই নৈরাজ্য তৈরির চেষ্টার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা বিচার চাই, কিন্তু নৈরাজ্য নয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন দোলা সেন, সাংবাদিক সুমন ভট্টাচার্য, রন্তিদেব সেনগুপ্ত, গায়ক সৈকত মিত্র, অভিনেতা বিভাস ঘোষ, বর্ণালি মুখোপাধ্যায়, অনিরুদ্ধ ঘোষ, পবিত্র গুহঠাকুরতা, হিমাদ্রি মুখোপাধ্যায়, নাজমুল হক প্রমুখ।

এদিন বাংলার শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীরা আওয়াজ তোলেন, ২৭ দিন পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া এগোয়নি। সিবিআই তদন্তে সাফল্য পাচ্ছে না আরজি করের ঘটনায়। হরিয়ানায় বাঙলি শ্রমিক সাবির মল্লিক নৃশংস খুন হলেন। তার পক্ষে কেউ আওয়াজ তুললেন না, প্রতিবাদে মিছিল হল না, মোমবাতি জ্বলল না। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ বিজেপিশাসিত রাজ্যগুলিতে ধারাবাহিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। সেক্ষেত্রে প্রতিবাদ হয় না। দেশ বাঁচাও গণমঞ্চের দাবি, দেশজুড়ে নিত্যদিনের নারী নির্যাতনে এবার দাঁড়ি পড়ুক। কঠোর শাস্তির মাধ্যমে ধর্ষকদের শাস্তি হোক। কিন্তু বাংলার ঘটনাকে সামনে রেখে যেন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা না হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন বাংলার বুদ্ধিজীবীরা। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দিতে হবে।

আরও পড়ুন- এবার গ্রামীণ এলাকার বাসিন্দারা সরাসরি জানাতে পারবেন অভিযোগ, টোল ফ্রি নম্বর চালু রাজ্যের

 

Related articles

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...

সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী (West Bengal Election) প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে আবহাওয়া...