Monday, June 8, 2026

বিজেপি রাজ্যেই নিরাপত্তাহীন রেল! লাইনে নাশকতার ছক

Date:

Share post:

প্রতিদিন বেলাইন রেল। কখনও মালগাড়ি, কখনও যাত্রীবাহী ট্রেন। নিজেদের ঘাড় থেকে দোষ নামাতে বিজেপির মিডিয়া সেল বারবার চেষ্টা করেছে বিরোধীদের চক্রান্তে রেলকে বদনাম করার তত্ত্ব। এবার সব সম্ভাবনাকে উড়িয়ে বিজেপি শাসিত রাজস্থানেই বেরিয়ে এল রেললাইনে নাশকতার ছক।

উত্তরপ্রদেশের পর এবার রাজস্থান (Rajasthan)। আজমেঢ়ে (Ajmer) রেল লাইনের উপর রাখা হল ২টি সিমেন্টের ব্লক। বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই বিষয়টি লক্ষ্য করেন রেল কর্মীরা। কারা এই ঘটনা ঘটালো তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সারাধনা (Saradhana) ও বাঙ্গাদ (Bangad) স্টেশনের মাঝে রাখা হয়েছিল ৭০ কেজি করে ওজনের দুটি সিমেন্টের ব্লক (cement block)। রবিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ বিষয়টি দেখেন রেল কর্মীরা। এর আগে একটি মালগাড়ি ওই লাইনে যায়। সিমেন্টের ব্লকে ধাক্কা লাগলেও ট্রেনটির বিশেষ কোনও ক্ষতি হয়নি। সেটি ঠিকঠাক গন্তব্যে পৌঁছোয়। এর পরই বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানান রেল কর্মীরা। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...