Monday, April 6, 2026

বাংলাদেশের বিরুদ্ধে দলে সুযোগ না পেয়েও দুঃখ পাননি রিঙ্কু, কারন জানালেন নিজেই

Date:

Share post:

সদ্য ঘোষণা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট দল। দলে, ফিরেছেন ঋশভ পন্থ। ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ধ্রুভ জুরেলও। তবে সুযোগ হয়নি রিঙ্কু সিং-এর। যদিও এই নিয়ে দুঃখ নেই রিঙ্কুর। যার কারন নিজেই জানালেন কেকেআর তারকা নিজেই। জানালেন , তাঁর কাছে খুলে গিয়েছে দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সুযোগ।

এই নিয়ে এক সাক্ষাৎকারে রিঙ্কু বলেন, “ কঠোর পরিশ্রম করাই আমার কাজ। দলীপ ট্রফির দলে সুযোগ পেয়ে আমি খুব খুশি। প্রথমবার দল ঘোষণা হওয়ার সময় আমার নাম ছিল না। তাতেও দুঃখ পাইনি। যে কাজই করি না কেন, নিজের সেরাটা দেওয়া আমার কর্তব্য। আজ আমার খুব আনন্দ হচ্ছে। দলীপ ট্রফিতে ভারত বি দলের হয়ে খেলার সুযোগ পাব। ” দলীপ ট্রফিতে সুযোগ পাওয়ায় উত্তরপ্রদেশে টি-২০ লিগে আর খেলা হবে না কলকাতা নাইট রাইডার্সে ক্রিকেটারের। সেই প্রসঙ্গে রিঙ্কু বলেন, “অধিনায়ক হিসাবে দলকে পয়েন্ট তালিকায় সবার উপরে নিয়ে যেতে পেরেছি। এবার দায়িত্ব মাধব কৌশিকের কাঁধে। আশা করি আমার মতো ও দলকে জয়ের দিকে নিয়ে যাবে। ইউপি টি-২০ লিগে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে।”

আরও পড়ুন- ২০২৫ আইপিএল-এর আগে নিলামে সবার চোখ থাকবে রোহিতের দিকে, মত পাঠানের

 


Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...