Saturday, April 4, 2026

আচমকা বহুতল থেকে ঝাঁপ অনিল আরোরার! প্রয়াত মালাইকার বাবা

Date:

Share post:

বুধের সকালে বলিপাড়ায় দুঃসংবাদ। বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন অভিনেত্রী মালাইকা আরোরার (Malaika Arora) বাবা অনিল আরোরা (Anil Arora)। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি প্রাক্তন স্ত্রীর বাড়িতে পৌঁছন আরবাজ খান (Arbaz Khan)। অভিনেত্রী এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলিউডের ‘মুন্নি’র বাড়ির ছবি। মুম্বইয়ের বান্দ্রায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে বান্দ্রা পুলিশ (Bandra Police) ও ক্রাইম ব্রাঞ্চের দল। এখনও পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

মালাইকার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে খবর। মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন। মালাইকার যখন এগারো বছর বয়স তখন তাঁর বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। মানসিক অবসাদের কারণে আত্মহত্যা নাকি এটা নিছক দুর্ঘটনা তা নিয়ে সন্দিহান পুলিশ। সূত্রের খবর, বুধবার সকাল ৯টায় প্রথম খবর পাওয়া যায়। তবে মালাইকা এই মুহূর্তে পুনেতে রয়েছেন। দুঃসংবাদ পেয়েই তিনি মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...