Friday, June 26, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কুস্তিগির বজরং পুনিয়ার দায়ের করা আবেদনের ভিত্তিতে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সিকে (নাডা) নোটিস দিল দিল্লি হাইকোর্ট। আগামী অক্টোবরে রয়েছে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ। তার আগে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশের আবেদন করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বজরং।

২) হুমকির কাছে মাথা নত করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। হামলার হুমকি সত্ত্বেও ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কানপুরেই হবে। ১৯ সেপ্টেম্বর থেকে হবে দু’দেশের টেস্ট সিরিজ।

৩) গত জানুয়ারির পর আবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে ৫৮ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইল ফলক স্পর্শ করবেন কোহলি। একই সঙ্গে ভেঙে দেবেন সচিন তেন্ডুলকরের একটি রেকর্ড।

৪) চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে কি না তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তার মাঝেই আরও একটি বিতর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বার সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘাতে যেতে চাইছে তারা। ফলে সমালোচনা শুরু হয়েছে পাকিস্তানের অন্দরেই।

 

৫) আইপিএলের আগামী নিলামে আকর্ষণের কেন্দ্রে রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়কের আইপিএল ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। রোহিতকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এক রকম নিয়েই ফেলেছে মুম্বই। তবে তাঁকে নিলামে তুলতে চাইছে না তারা।

আরও পড়ুন- আইপিএলের সময় পিএসএল করতে চেয়ে ফের বিতর্কে পাক ক্রিকেট বোর্ড

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...