Thursday, June 25, 2026

ক্যামেরাম্যানকে থাপ্পড় মারার অভিযোগ মার্টিনেজের বিরুদ্ধে, শাস্তির দাবিতে ফিফার কাছে যাওয়ার ভাবনাচিন্তা

Date:

Share post:

ক্যামেরাম্যানকে থাপ্পড় মারার অভিযোগ উঠল আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে। যদিও এই নিয়ে মুখ খোলেননি সোনার গ্লাভস জয়ী গোলরক্ষক। ঘটনার সূত্রপাত , বুধবার রাতে ছিল আর্জেন্তিনার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ। প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। কলম্বিয়ার কাছে হারে আর্জেন্তিনা। সেই ম্যাচেই বিতর্কে জড়ান এমিলিয়ানো। মার্টিনেজের বিরুদ্ধে অভিযোগ , কলম্বিয়ার এক ক্যামেরাম্যানকে থাপ্পড় মারেন তিনি। সূত্রের খবর, শাস্তির দাবিতে ফিফার কাছে অভিযোগ জানানোর ভাবনাচিন্তা সেই ক্যমেরাম্যানের।

এই নিয়ে সেই ক্যামেরাম্যান বলেন, “ হঠাৎ করেই ও আমাকে থাপ্পড় মারল। প্রচণ্ড রাগ হয়েছিল তখন। বাকিদের মতো আমিও সেখানে নিজের কাজ করছিলাম। ” এখানেই না থেমে তিনি আরও বলেন, “ ভাই দিবু, তুমি কেমন আছ? আমার নাম জনি জ্যাকসন। যে ক্যামেরাম্যানকে তুমি নিগ্রহ করেছ। তোমাকে জানাতে চাই, আমি ঠিক আছি। প্রত্যেকেই জীবনে কোনও না কোনও ম্যাচ হেরেছে। আমি জানি আজকের হার তোমার কাছে অন্য রকম। ”

জানা যাচ্ছে, কলম্বিয়ার একটি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান জনি জ্যাকসন। আর্জেন্তিনা-কলম্বিয়া ম্যাচ কভার করতে গিয়েছিলেন তিনি। ম্যাচের পর সতীর্থদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন মার্টিনেজ। সেই ফাঁকে আর্জেন্তাইন গোলক্ষকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন জ্যাকসন। তখনই সপাটে থাপ্পড় মেরে ক্যামেরা মাটিতে ফেলে দেন মার্টিনেজ। আর সেই সঙ্গে ক্যামেরাম্যানকেও থাপ্পড় মেরেছেন বলে অভিযোগ।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 


Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...