Sunday, April 5, 2026

সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি, সাতদিনে রিপোর্ট

Date:

Share post:

আর জি কর আর্থিক বেনিয়মে নাম উঠে এসেছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘনিষ্ঠ অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের। তাদের সাসপেন্ড করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। এবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে অভিক দে-র বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করল স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চার সদস্যের তদন্ত কমিটিতে রাখা হয়েছে ডায়মন্ড হারবার গর্ভমেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিকিৎসক উৎপল দাঁ, এনআরএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিকিৎসক পীতবরণ চক্রবর্তী, চিকিৎসক অভিজিৎ হাজরা সহ চিকিৎসক রামপ্রসাদ রায়। স্বাস্থ্য দফতরের তরফ থেকে সাতদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এইসময়ের মধ্যে অভীকের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটিকে।

হাই কোর্টের নির্দেশে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। সেই ঘটনার তদন্তে নেমে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে দুর্নীতির অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে। এরপরই সন্দীপ ঘনিষ্ঠ অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। সম্প্রতি তাদের সাসপেন্ড করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এরপর আজ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর, সূত্রের খবর, অভীকের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখবেএই চার সদস্যের তদন্ত কমিটি।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...