Saturday, April 4, 2026

রাজি নয় সঞ্জয়! আদালতে CBI-এর নার্কো টেস্টের আবেদন খারিজ

Date:

Share post:

আর জি করের তরুণীল চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার তদন্তের পরে একমাস কেটে গেলেও এখনও তেমন কোনও অগ্রগতি দেখা যায়নি। এই পরিস্থিতিতে ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) নার্কো পরীক্ষা করতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়েছিল। কিন্তু শিয়ালদহ আদালতে বিচারকের সামনে নার্কো পরীক্ষায় সম্মতি দেয়নি সঞ্জয়। ফলে সিবিআইয়ের (CBI) আবেদনও খারিজ হয়ে গিয়েছে।আর জি কর-কাণ্ডের ধর্ষণ-খুনের তদন্তে এর আগে অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা করে সিবিআই (CBI)। তার আইনজীবী জানিয়েছিলেন, নির্দোষ প্রমাণ করতে পলিগ্রাফ পরীক্ষায় রাজি সঞ্জয়। ওই পরীক্ষাও হয়। কিন্তু সূত্রের খবর তাতে তেমন তথ্য-প্রমাণ পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরে নার্কো পরীক্ষা (Narco Test) করতে চায় সিবিআই। তবে পলিগ্রাফ কিংবা নার্কো- দু ক্ষেত্রেই অভিযুক্তের সম্মতির প্রয়োজন হয়। কিন্তু এই পরীক্ষায় রাজি হয়নি সঞ্জয়। ফলে কেন্দ্রীয় সংস্থার আবেদন খারিজ করে দেয় আদালত।নার্কো টেস্ট কী
ওষুধ প্রয়োগের মাধ্যমে অভিযুক্তকে অর্ধ-সচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয়। সেই সময় তাঁকে কিছু প্রশ্ন করা হয়। এই পরিস্থিতিতে সেই ব্যক্তি সত্যি কথা বলে ফেলেন বলে মত। তদন্তের অগ্রগতিতে সুবিধা হয়।

কিন্তু আর জি কর-কাণ্ডের অভিযুক্ত রাজি না হওয়া সেই পন্থা অবলম্বন করতে পারছে না সিবিআই।










Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...