Sunday, April 5, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কাটল না জট। আনোয়ার আলিকে নিয়ে জট অব্যাহত। প্লেয়ার স্ট্যাটাস কমিটির অপেশাদারিত্বে শুনানি স্থগিত করে দেওয়া হয়। ফের শুনানি মঙ্গলবার। ইস্টবেঙ্গলে সই করার আগে আনোয়ারকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে সেদিনই সিদ্ধান্ত।

২) আইএসএল-এর প্রথম ম্যাচেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল এফসি। এদিন অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ১-০ গোলে হারে কার্লোস কুয়াদ্রাতের দল। যার ফলে প্রথম ম্যাচেই শূন্যহাতে ফিরছে লাল-হলুদ।

৩) আইএসএল-এর প্রথম ম্যাচে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে জোসে মোলিনার দল। দ্বিতীয়ার্ধে কার্যত ডিফেন্সের ভুলে গোল হজম করে সবুজ-মেরুন। আর দলের এই পারফরম্যান্সে হতাশ বাগান কোচ । মেনে নিলেন ডিফেন্সে এখনও অনেক কাজ বাকি।

৪) ২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় হকি দলের। সেমিফাইনালে আগেই পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে আজ ছিল মর্জাদার লড়াই। কারণ আজ ভারতের সামনে ছিল পাকিস্তান। আর সেই ম্যাচে পাকিস্তানকে হারাল ২-১ গোলে। ম্যাচে দুটো গোল অধিনায়ক হরমনপ্রীত সিং-এর।

৫) সদ্য শেষ হয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। যেখানে একেবারেই ব্যর্থ ভারতীয় দল। আর এবার ভারতের খারাপ পারফরম্যান্সের নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। টিম ইন্ডিয়ার খারাপ পারফরম্যান্সের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে আবার নিশানা করলেন তিনি।

আরও পড়ুন- আনোয়ারকে নিয়ে জট অব্যাহত, মঙ্গলবার ফের শুনানি

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...