Friday, April 3, 2026

আইএসএল-এর শুরুতেই ধাক্কা, ম্যাচ হেরে কী বললেন সাদা-কালো কোচ?

Date:

Share post:

গতকাল আইএসএল-এর অভিযান শুরু করে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচেই হারের মুখ দেখে সাদা-কালো ব্রিগেড। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড-এর কাছে ১-০ গোলে হারে আন্দ্রে চেরনিশভের দল। তবে দল হারলেও ছেলেদের খেলায় খুশি মহামেডান কোচ। তবে দলে আরও উন্নতি করতে হবে বলে জানান চেরনিশভ।

এই নিয়ে ম্যাচ শেষে সাদা-কালো কোচ বলেন,” এক পয়েন্ট কেন, এই ম্যাচ থেকে আমরা তিন পয়েন্টও পেতে পারতাম। এই ম্যাচে আমরা বুঝে নিলাম আইএসএলের মান ঠিক কী রকম। আমরা আজ অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছি। কিন্তু সেগুলো গোলে পরিণত করতে পারিনি। এই দুর্বলতা আমাদের শোধরাতে হবে। আরও পরিশ্রম করতে হবে আমাদের। তবে আমাদের দলের ছেলেরা যে রকম পরিশ্রম করেছে, দৌড়েছে, তা ভাল লেগেছে আমার।” এখানেই না থেমে তিনি আরও বলেন,” আমরা প্রথম ম্যাচে আদৌও ভাল খেলতে পারব কি না, তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন ছিল। তবে আমি তো আগেই বলেছি আই লিগ আর আইএসএলের মধ্যে অনেক ফারাক আছে। আমরা ভাল খেলেছি ঠিকই। অ্যালেক্সি একটা গোল করেও দিয়েছিল প্রায়। গোলটা করতে পারলে ম্যাচটা আমরা জিততেও পারতাম। তবে আমাদের এখনও অনেক উন্নতি করতে হবে, অনেক মেরামতি বাকি আছে। প্রতি ম্যাচে আমাদের ক্রমশ উন্নতি করতে হবে।”

কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে, তা জানতে চাইলে চেরনিশভ বলেন, “শুধু আক্রমণে নয়, মাঝমাঠেও আমাদের উন্নতি করতে হবে। তাছাড়া কোন মুহূর্তে কী শট নেওয়া প্রয়োজন, কখন ড্রিবল করা দরকার এই সিদ্ধান্তুগুলোও সঠিক ভাবে নিতে হবে। এগুলোতেও ভুল হচ্ছে। আমাদের শারীরিক দিক থেকেও ফিট থাকতে হবে। কারণ প্রায় আট মাসের লিগে পরপর ম্যাচ খেলতে হবে আমাদের। ধারাবাহিকতা বজায় রাখার জন্য ফিটনেস বজায় রাখতে হবে আমাদের।”

সোমবার ঘরের মাঠে শেষ লগ্নে গোল খেয়ে শূন্য হাতেই আইএসএল অভিযান শুরু করতে হয় সাদা-কালো ব্রিগেডকে। স্টপেজ টাইমের চার মিনিটের মাথায় আলাদ্দিন আজারেইয়ের গোলে জয় পায় নর্থইস্ট ইউনাইটেড এফসি।

আরও পড়ুন- আইএসএল-এর প্রথম ম্যাচেই ধাক্কা মহামেডানের, নর্থইস্টের কাছে হারল ০-১ গোলে


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...