Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) স্বস্তি পেল ইস্টবেঙ্গল এফসি। স্বস্তি পেলেন আনোয়ার আলি। ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি অন্তর্বর্তী রায়ে আনোয়ার আলিকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিল। ছাড়পত্র পেয়ে যাওয়ায় শুনানি শেষ না হওয়া পর্যন্ত ইস্টবেঙ্গলের হয়ে খেলতে আর কোনও বাধা রইল না আনোয়ারের।

২) ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ঘুরে দাঁড়াল ভারত। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। তাদের ব্যাটের দাপটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ৩৩৯। শতরান অশ্বিনের। ১০২ রানে অপরাজিত তিনি। ৮৬ রানে অপরাজিত জাড্ডু।

৩) টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ১৯৫ রানের পার্টনারশিপ করতেই সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রানের জুটি গড়েন অশ্বিন ও জাদেজা। এর আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকর ও জাহির খানের মধ্যে। অশ্বিন-জাদেজাকে শুভেচ্ছা সৌরভের।

৪) বাংলাদেশের বিরুদ্ধে ব্যর্থ ভারতের মিডল অর্ডার। রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। বিরাট এবং রোহিত দু’জনেই করেছেন ৬ । আর শুভমন শূন্যহাতে ফেরেন। আর এখানেই লজ্জার নজির গড়লেন শুভমন। ছুঁলেন বিরাট কোহলিকে।

৫) সব কিছু ঠিক থাকলে নভেম্বরে বসতে চলেছে ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। প্রথমে শোনা যাচ্ছিল ডিসেম্বরে বসতে চলেছে আইপিএল-এর মেগা নিলাম । তবে এক সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, নভেম্বরের দ্বিতীয়ার্ধে বসতে চলে আইপিএল-এর সব থেকে বড় নিলাম। এবং সেটা বসতে চলেছে লন্ডনে।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...