Tuesday, February 3, 2026

অজুহাত তুলে লন্ডনে বাতিল করা হল ডোনার নৃত্যানুষ্ঠান!

Date:

Share post:

বিদেশের মাটিতে বাংলাকে বদনাম করার চক্রান্ত চলছে। বাংলার উন্নয়নমূলক কাজের প্রচার বা সম্মান নয়- উল্টো ভাবভূর্তির প্রচারের চেষ্টা। শুধু তাই নয়, বাংলায় যখন মুখ্যমন্ত্রীর সদর্থক পদক্ষেপে কাজে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা, তখন আর জি কর-কাণ্ডকে ইস্যু করে লন্ডনে (London) নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নৃত্যানুষ্ঠান বাতিল করলেন প্রবাসীরা। ৫ অক্টোবর ইউকে-র বেঙ্গলি কালচারাল সোসাইটি রিডিংয়ের উদ্যোগে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের কথা ছিল।

বেঙ্গলি কালচারাল সোসাইটি রিডিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্যদের আবেগের কথা মাথায় রেখেই নাকি অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ডোনার বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। যদিও সংবাদমাধ্যমে ডোনা জানান, সম্প্রতি পরিস্থিতির কথা মাথায় রেখে শক্তির আরাধনার পাশাপাশি প্রতিবাদকেও প্রাধান্য দেওয়া হয়েছে তাঁর অনুষ্ঠানে। এই শো ছাড়াও লন্ডনে আরও শো রয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly)  ‘দীক্ষা মঞ্জরি’র। সেগুলি অবশ্য বাতিল করা হয়নি।

শিল্প মাধ্যমই শিল্পীর প্রতিবাদের ভাষা। আর সেই ভাবেই এই নৃশংস ঘটনার প্রতিবাদ করতে চান ডোনা। কিন্তু সুদূর লন্ডনে বসে বাংলার মাটির সঙ্গে সম্পর্ক না রাখা বেশ কয়েকজন প্রবাসী এখন শুধু ব্যস্ত সমালোচনায়। সেই কারণে বাংলার শিল্পীদের হেয় করতেও পিছুপা নন তাঁরা।









spot_img

Related articles

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত...

বেনজির: SIR-শুনানিতে সুপ্রিম কোর্টে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী? মিলেছে নিরাপত্তার ছাড়পত্র

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্ক তুঙ্গে। রবিবারই জাতীয় নির্বাচন কমিশন ও CEO...