Monday, April 13, 2026

পথ অবরোধে আটকে অ্যাম্বুলেন্স, রাস্তাতেই প্রাণ গেল শিশুর!

Date:

Share post:

প্রবল শ্বাসকষ্টে ছটফট করছে শিশু। দ্রুত অ্যাম্বুলেন্স করে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পরিবারের লোকেরা। কিন্তু পথ অবরোধের জেরে অ্যাম্বুলেন্স এগোতেই পারল না। রাস্তাতেই ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল শিশু। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার (Jangipur Municipality, Murshidabad) ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতে জঙ্গিপুরের ১০ নম্বর ওয়ার্ডের এলাকায় একটি অবরোধ চলছিল। সেই সময় লালগোলা থেকে অসুস্থ শিশুকে নিয়ে জঙ্গিপুর হাসপাতালে যাচ্ছিল পরিবার। বাড়ির লোকের অভিযোগ, বারবার অনুরোধ সত্বেও অ্যাম্বুলেন্সকে যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দেওয়া হয়নি। দীর্ঘ সময় আটকে থাকার জন্য শারীরিক অবস্থা দ্রুত অবনতি হয় শিশুটির। অনেক কষ্টে কোনও মতে হাসপাতালে পৌঁছলেও ততক্ষণে সব শেষ। পুলিশ এবং পুরসভার কর্তা ব্যক্তিদের অসহযোগিতার অভিযোগ করেছেন শিশুটির আত্মীয়। যদিও জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মজিফুল ইসলাম জানান বারবার মাইকিং করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করা হয়েছে। শেষে তাঁর সাহায্যে একটা মোটর সাইকেলে করে ছেলেটিকে হাসপাতালে পাঠানো হয়। যদিও তাঁকে বাঁচানো যায়নি।


Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...