Tuesday, March 24, 2026

KMC: তৈরি হচ্ছে নিজস্ব প্ল্যান্ট, চিকিৎসা বর্জ্য নিয়ে তৎপর পুরসভা

Date:

Share post:

চিকিৎসা বর্জ্য নিয়ে তৎপর হচ্ছে কলকাতা পুরসভা। এতদিন পরিকাঠামোর অভাবে চিকিৎসা বর্জ্য সংগ্রহের জন্য স্বাস্থ্য দফতরের অনুমোদিত এজেন্সির উপর নির্ভর করতে হত পুরসভাকে। কিন্তু এবার চিকিৎসা বর্জ্য পুনর্ব্যবহারের জন্য নিজস্ব প্ল্যান্ট তৈরির পরিকল্পনা করছে কেএমসি।

বুধবার পুরসভার মাসিক অধিবেশনে সেই ইঙ্গিত দিলেন মেয়র ফিরহাদ হাকিম। বলেন, শহরের বিভিন্ন পুর-স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১৯৩ কেজি চিকিৎসা বর্জ্য বের হয়। কিন্তু পুরসভার কাছে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় রাজ্যের স্বাস্থ্য দফতরের অনুমোদিত এজেন্সিকে টাকা দিয়ে সেই বর্জ্য সংগ্রহ করাতে হয়। এবার পুরসভা নিজস্ব প্ল্যান্ট তৈরির পরিকল্পনা করছে। ইতিমধ্যেই পুরসভার কঠিন বর্জ্য বিভাগ টেন্ডারও পাশ করেছে। এর ফলে পুরসভাই প্রতিদিনের চিকিৎসা বর্জ্য সংগ্রহ করতে পারবে। পুর-স্বাস্থ্যকেন্দ্রর সঙ্গে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্র এবং বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলির দৈনিক চিকিৎসা বর্জ্যও সংগ্রহ করবে কেএমসি। এর জেরে আয়ও বাড়বে।

পুর-অধিবেশনে যেখানে-সেখানে নোংরা ফেলার জন্য পুরসভার জঞ্জাল সাফাই বিভাগ যে স্পট ফাইনের নিয়ম চালু করেছে, তা নিয়েও বড় ঘোষণা করেন মেয়র পারিষদ দেবব্রত মজুমদার। কাউন্সিলর ইলোরা সাহার কিউআর কোডের মাধ্যমে অনলাইনে ফাইন সংগ্রহের প্রস্তাবে সায় দেন কঠিন বর্জ্য বিভাগের মেয়র পারিষদ। বলেন, যত্রতত্র নোংরা ফেলার ক্ষেত্রে পুর-আইন অনুযায়ী স্পট ফাইনের ব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু নগদ লেনদেনের সময় অনেকক্ষেত্রেই স্বচ্ছতার অভাব থাকে। সেই সমস্যা কাটাতে অনলাইনে ফাইন নেওয়ার প্রস্তাব অত্যন্ত যুক্তিযুক্ত। কিন্তু এর জন্য তথ্যপ্রযুক্তি দফতরের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করতে হবে কঠিন বর্জ্য বিভাগকে। শীঘ্রই আমরা তথ্যপ্রযুক্তি দফতরের সঙ্গে এই নিয়ে কথা বলব।

আরও পড়ুন- পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে রদবদল! নয়া দায়িত্বে আয়েশা রানি

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...