Tuesday, March 31, 2026

পুজোর আগে ফের সুখবর! রাজ্য পুলিশে নতুন নিয়োগের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উচ্চ প্রাথমিকে প্যানেল প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ফের নিয়োগে সুখবর। রাজ্য পুলিশে (Police) নতুন নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশে ১২০০০ পদে নিয়োগ হবে। সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এই নিয়োগ নিয়ে আদালতে মামলা চলায় আইনি জট কাটলে নিয়োগ শুরু হবে। মুখ্যমন্ত্রী জানান, শূন্য পদগুলি এবার পূরণ হবে।

পুজোর ঠিক মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ঘোষণায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া। রাজ্যে নিরাপত্তার জন্য একাধিক নতুন থানা তৈরি হয়েছে। ফলে আরও বেশি সংখ্যক পুলিশকর্মী প্রয়োজন। ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশ অবসর নিয়েছেন। আর সেই কারণেই শূন্য পদে নিয়োগ হবে।

এই পরিস্থিতিতেই ১২ হাজার নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তবে, এই শূন্যপদ পূরণ নিয়ে মামলা চলছে। সেই কারণে সোমবার বিজ্ঞপ্তি জারি হলেও আইনি জটিলতা না কাটলে নিয়োগ শুরু হবে না।









Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...