Monday, June 8, 2026

দলে নাকি বাড়তি সুবিধা দেওয়া হয় বিরাট-রোহিতকে, দ্বিতীয় টেস্টের আগে বিস্ফোরক অভিযোগ ভারতীয় এই প্রাক্তন ক্রিকেটারের

Date:

Share post:

দলে নাকি বাড়তি সুবিধা দেওয়া হয় বিরাট কোহলি-রোহিত শর্মাকে । ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের আগে এমনটাই অভিযোগ আনলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরকার। শুধু তাই নয়, দুই সিনিয়র ব্যাটার রোহিত-বিরাটের রানের খরা নিয়ে প্রশ্ন তুলেছেন মঞ্জরেকার।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সঞ্জয় মঞ্জেরকার বলেন,” আমি নিশ্চিত প্রত্যেকের মনে হয়েছে যে বিরাট, রোহিত একটু অনুশীলন করে নামলে ভাল করত। ওদের দলীপ ট্রফিতে খেলানো যেত। কিন্তু সেটা হয়নি। এতে কার ক্ষতি হল। ওদের নয়। ভারতীয় ক্রিকেটের। তাই আমার মনে হয় ক্রিকেটের স্বার্থে সব সিদ্ধান্ত নেওয়া উচিত।” এখানেই না থেমে মঞ্জেরকার বলেন, “ ওরা নিজেদের ইচ্ছামতো সিরিজ খেলে। নিজেদের ইচ্ছামতো বিশ্রাম নেয়। কেউ ওদের উপর চাপ দেয় না। খেলতে বাধ্য করে না। ওদের বাড়তি সুবিধা দেওয়া হয়। ওরা যদি দলীপে খেলে বাংলাদেশের বিরুদ্ধে নামত তাহলে অন্য রকম ভাবে খেলত। ওদের মান নিয়ে আমার কোনও সন্দেহ নেই। কিন্তু ভাল ক্রিকেটারদেরও অনুশীলন প্রয়োজন। নইলে ধার কমে যায়।” চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে রান পাননি বিরাট ও রোহিত। বিরাট কোহলি দু’ইনিংস মিলিয়ে করেছেন ২৩ রান। রোহিত দুই ইনিংস মিলিয়ে ১১ রান করেছেন।

মঞ্জেরকারের মতে অতীতেও এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, “এটা ভারতীয় ক্রিকেটের একটা সমস্যা। চিরকাল একই ঘটনা হয়েছে। কয়েজন ক্রিকেটার বাকিদের থেকে বাড়তি সুবিধা পেয়েছে। সেটা দেখে অন্য ক্রিকেটারদের দুঃখ হয়েছে। এতে আখেরে ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি হয়েছে।”

আরও পড়ুন- কেন ক্রিকেট থেকে অবসর নিলেন ধাওয়ান? অবশেষে জানালেন আসল কারণ

 

Related articles

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...

২৫ দলের ইন্ডিয়া জোট বৈঠক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ ইস্যুতে ঐক্যমত

দেশের নির্বাচন সংক্রান্ত কারচুপিতে এবার দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। সেই সঙ্গে দেশের যুব...