Monday, April 6, 2026

কঙ্কালীতলায় কেঁদে ভাসালেন অনুব্রত, পুজো দিলেন মমতা-অভিষেক-সুকন্যার নামে

Date:

Share post:

বীরভূমে (Birbhum) ফিরে দলীয় সমর্থকদের সঙ্গে, পরিবারের লোকের সঙ্গে দেখা করার পরে রবিবার সতীপীঠ কঙ্কালীতলায় পুজো দিলেন তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মেয়ে সুকন্যাকে নিয়ে  পুজো দিতে গিয়ে কেঁদে ভাসালেন অনুব্রত। মন্দির থেকে বেরিয়ে জানালেন, মেয়ে সুকন্যার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামেও পুজো দিয়েছেন তিনি। একই সঙ্গে জানান, বাংলার সব তীর্থক্ষেত্র ঢেলে সেজেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। কঙ্কালীতলায় বেশ কিছু কাজ বাকি আছে। দুর্গাপুজোর পরে সেই সব কাজ শুরু হবে বলে জানান তিনি।গরু পাচার মামলায় জামিন পেয়ে দিন ছয়েক আগে দিল্লির (Delhi) তিহার জেল থেকে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরেছেন তৃণমূল নেতা ও তাঁর কন্যা। বোলপুরে ফিরে পরের দিনই দলীয় কার্যালয়ে যান তিনি। যান গ্রামের বাড়িতে। অনুব্রত (Anubrata Mondal) জানান, শারীরিক ভাবে অসুস্থ তিনি। পায়ের সমস্যায় ভুগছেন। কলকাতায় আসবেন চিকিৎসা করাতে। এর মধ্যেই এদিন  দুপুরে কঙ্কালীতলায় সকন্যা পুজো দিতে যান বীরভূমের কেষ্টদা। পুজো দিতে গিয়ে হাপুস নয়নে কাঁদেন তিনি।পুজো দিয়ে বেরিয়ে অনুব্রত বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সতীপীঠকে সাজিয়েছেন। তিনি কঙ্কালীতলাকে ঢেলে সাজিয়েছেন। এমন কোনও পীঠস্থান নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্য করেননি। তিনি বক্রেশ্বরেও টাকা দিয়েছেন পাথরচাপড়িতে টাকা দিয়েছেন। কঙ্কালীতলায় কিছু কাজ বাকি আছে, সেটা করে দেব।”

এর পরেই অনুব্রত জানান, “মায়ের কাছে আসার জন্য ছটফট করছিলাম। আমার বাড়ির কাছে মন্দির। আসব না? আমি বীরভূম জেলার সমস্ত মন্দিরেই যাব।” কাদের নামে পুজো দিলেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমার মেয়ে, স্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজো দিলাম।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...