Monday, April 6, 2026

হাসপাতাল থেকে ছুটি, রবিতেই বাড়ি ফিরছেন মনোজ মিত্র! 

Date:

Share post:

পুজোর আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র (Manoj Mitra)। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বুকে ব্যথা নিয়ে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় স্বনামধন্য এই নাট্যব্যক্তিত্বকে। তারপর থেকেই উদ্বেগে ছিল তাঁর পরিবার এবং অনুরাগীরা। সূত্রের খবর শ্বাসকষ্টের সমস্যা কাটিয়ে আপাতত স্থিতিশীল রয়েছেন অভিনেতা। শনিবারই তাঁকে ছেড়ে দেওয়ার কথা হয়েছিল কিন্তু কাগজপত্র সংক্রান্ত জটিলতা থাকায় সেটা হয়নি। রবিবার তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন বলে মনে করা হচ্ছে।

বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক ও কর্মীদের সঙ্গে গত কয়েকদিন স্বাভাবিকভাবেই কথা বলেছেন মনোজ মিত্র। তবে বার্ধক্যজনিত কারণে অভিনেতার কিডনি ও হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। যদিও আগের থেকে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। কিন্তু বেশিদিন তাঁকে হাসপাতালে রাখলে অন্যান্য রোগী দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে। তাই পর্দার ‘বাঞ্ছারাম’ একটু সুস্থ হতেই তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...