Wednesday, April 1, 2026

‘অরাজনৈতিক’ মিছিলে সেলিম-সূর্যকান্ত-শুভঙ্কর, ‘রাস্তা দখল’-এ মদত কাদের!

Date:

Share post:

‘জাস্টিস ফর আর জি কর’-র নামে মিছিল নাকি অরাজনৈতিক! অন্তত এমনটাই ঘোষণা ছিল আয়োজকদের। কিন্তু সেখানে একেবারে সামনে সারিতে দেখা গেল বাম-কংগ্রেস নেতৃত্বকে। শুধু সাহস করে পতাকাটাই নিয়ে যেতে পারেননি তাঁরা। কারণ কিছুদিন আগেই ভোট বাক্সে ভরাডুবি হয়েছে। মহালয়ার আগের ফের ‘রাস্তা দখল’-এর নামে মিছিল, যানজট কলকাতার রাস্তায়৷ ৬০টির বেশি ‘অরাজনৈতিক’ সংগঠন মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত নাগরিক মিছিলের ডাক দেয়। আর সেই মিছিলে পা-মেলালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র, কল্লোল মজুমদার-সহ একাধিক বাম নেতৃত্ব। মিছিলে মাঝপথে যোগ দেন নবনিযুক্ত প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারও ৷ শুধু তাই নয় সংগঠনের পালে হাওয়া লাগাতে যে নতুন মুক্তের সামনে নিয়ে আসছে সিপিএম সেই দীপ্সিতা, সৃজনদেরও এদিন দেখা গিয়েছে তথাকথিত অরাজনৈতিক মিছিলে।

এর আগে জুনিয়র ডাক্তাররা তাঁদের আন্দোলনকে অরাজনৈতিক আখ্যা দিয়েছিলেন। তাঁদের ধর্নামঞ্চের কাছাকাছি বিজেপি-কংগ্রেস নেতাদের দেখলে “গো ব্যাক” স্লোগান দিয়ে রে রে করে তেড়ে গিয়েছেন। অথচ অরাজনৈতিক মিছিলে বাম-কংগ্রেসের যোগদানে তাঁদের আপত্তি নেই! অন্তত এই ঘটনার পরে তাঁদের তরফ থেকে কোনও প্রতিবাদ শোনা যায়নি। রাজনৈতিক মহলের মতে, আসলে শারদ উৎসবের প্রাক্কালে এই মিছিল বাম-কংগ্রেস স্পনসর্ড সেই কারণেই মিছিলে তারা পা মিলিয়েছেন।

আরও পড়ুন- বন্যা মোকাবিলায় বিজেপিশাসিত রাজ্যের তুলনায় নামমাত্র আর্থিক সাহায্য বাংলাকে

 

 

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...