Saturday, April 4, 2026

বিদেশের মাটিতে মা’এর আগমন, আনন্দে মাতলো আমেরিকার প্রবাসী বাঙালিরা

Date:

Share post:

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো (Durga puja)। হাতে আর মাত্র কয়েকদিন বাকি। জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। বেশিরভাগ জায়গাতেই প্রস্ততি প্রায় শেষের দিকে। শুধু রাজ্য নয় দেশেরও নানা জায়গায় চলছে প্রস্তুতি। শেষ মুহূর্তে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে দুর্গাপুজোর জন্য ফিরে আসছেন আমোদেপ্রমোদে বাঙালিরা। তবে ব্যস্ততার জেরে যাঁরা বিদেশে থাকেন, তাঁদের পুজো কেমন কাটে? অনেকের মনেই প্রশ্ন থাকে, খাঁটি বাঙালি সংস্কৃতির দুর্গাপুজো কি বিদেশের (Foreign)মাটিতে পাওয়া যাবে? সেই সন্দেহ মিটিয়ে দিতে পারে আমেরিকার এই দুর্গাপুজো।

হাতা-খুন্তি নেড়ে ভোগ রান্না করেন হয়তো কোন ইঞ্জিনিয়ার, ছুরি হাতে ভোগের জন্য সব্জি কাটেন কোন বৈজ্ঞানিক, আবার হয়তো আইটি সেক্টরের সঙ্গে যুক্ত গৃহবধূ ব্যস্ত হাতে গুছিয়ে দেন নৈবেদ্য আর পুষ্পপাত্র। কারণ পেশাগত দিক দিয়ে কেউ ইঞ্জিনিয়ার, কেউবা চিকিৎসক, বৈজ্ঞানিক, অধ্যাপক, অথবা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত। ওরা কলকাতা থেকে প্রায় ১৬ হাজার মাইল দূরে আমেরিকায় (America)বসবাসকারী প্রবাসী বাঙালি।

পেশার টানে দীর্ঘদিন ধরে বিদেশ বাস করলেও দেশের প্রতি, নিজ রাজ্যের প্রতি টান বা সংস্কার ওদের এতটুকু কমেনি। তাই পেশার প্রতি দায়িত্ববোধ ও দূরত্বের জন্য ইচ্ছে থাকলেও ফেরা যায়না। ফলে সুদূর প্রবাসে নিজেদের মত করেই দুর্গাপুজোয় মেতে ওঠে তাঁরা। আজও ধারাবাহিকভাবে সেটা চলে আসছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সেই চিত্রই যেন ধরা পড়ল আমেরিকার ঘরোয়া বাঙালি ক্লাবের (Gharoaa bangali club)২০২৪ এর দুর্গাপুজোয়।

আরও পড়ুন- আমরাও প্রতিবাদী কিন্তু নাটক করছি না: ‘উৎসবে নেই’ ট্যাগ লাইনকে তীব্র আক্রমণ কুণালের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...