Saturday, April 4, 2026

পুজোয় ভারী দুর্যোগ নেই! রবিতে বিক্ষিপ্ত বৃষ্টি ভিজবে বাংলা 

Date:

Share post:

পুজোর আগে শেষ রবিবারও বৃষ্টি ভিজে ঠাকুর দেখা আর কেনাকাটা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে মেঘলা রবিবাসরীয় সকালে ভারী দুর্যোগের সম্ভাবনা না হলেও দুপুরের পর থেকে শহরতলির বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুক্রবার রাতে বঙ্গোপসাগরের (Bay of bengal) উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে শুক্র এবং শনিবার রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। সেই প্রভাব রবিতেও থাকবে।

দেবীপক্ষের প্রথম দিন থেকেই বৃষ্টি বিঘ্নিত পুজোর বাংলা। আশঙ্কা ছিল ষষ্ঠী থেকে দশমীতেও একই আবহাওয়া থাকবে না তো? অভয়বাণী দিয়ে হাওয়া অফিসের কর্তারা বলছেন বৃষ্টি হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও পুজোর দিনগুলোতে ঠাকুর দেখা বা প্যান্ডেল হপিংয়ে কোনও সমস্যা হবে না। কিন্তু ঝড়- বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। অবস্থা সামান্য উন্নতি হলেও এখনো সিকিমের বেশ কিছু রাস্তা ধসের কারণে বন্ধ। শনিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে তুষারপাত।

IMD বলছে, নিম্নচাপ শক্তি হারালেও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে শক্তিশালী ঘূর্ণাবর্ত সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত আছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধপ্রদেশ উপকূল এলাকায়। যার প্রভাবে আগামী ১১ অক্টোবরের পর্যন্ত দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে।

 

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...