Saturday, April 4, 2026

জয়নগরে নির্যাতিতা শিশুর ময়নাতদন্ত আজ, মহিষমারি জুড়ে পুলিশের টহলদারি 

Date:

Share post:

টিউশন পড়ে ফেরার পথে, ন’বছরের শিশুকন্যার ধর্ষণ ও মৃত্যুর (Jaynagar child rape murder case) ঘটনায় শনিবার থেকে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি- জয়নগর (Jaynagar)। দিনভর অগ্নিগর্ভ পরিস্থিতি থাকার পর রাতে কাটাপুকুরেও বিক্ষোভের আঁচ লক্ষ্য করা গেছে। রবিবার শিশুর ময়নাতদন্ত হবে বলে খবর। সকাল থেকেই থমথমে এলাকা, বসেছে পুলিশ পিকেট চলছে টহলদারি (Police continuously monitoring situation of Jaynagar)। অশান্তি এড়াতে পুলিশ ফাঁড়ি ঘিরে রাখা হয়েছে।

রবিবাসরের সকালে মহিষমারি বাজার এলাকায় দু একটি দোকান খুলেছে। আজ বিরোধীদলের প্রতিনিধিদের ঘটনাস্থলে যাওয়ার কথা শোনা মাত্রই ব্যবসায়ীরা গোলমালের আশঙ্কায় বাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। সতর্ক রয়েছে পুলিশ। শনিবার পুলিশ ফাঁড়িতে আগুন ধরানোর ঘটনাতে যাঁরা যুক্ত, চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিলেন এসপি। রবিবার সকাল পর্যন্ত সেই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। মৃতের বাবা-মায়ের সম্মতিতে এদিন ময়নাতদন্তের পর বেশ কিছু প্রশ্নের উত্তর মিলবে বলে আশাবাদী পুলিশ। মূল অভিযুক্তকে আপাতত সাত দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...