Saturday, April 4, 2026

রাত পোহালেই নির্বাচনের ফল: জম্মু-কাশ্মীর, হরিয়ানায় চূড়ান্ত প্রস্তুতি

Date:

Share post:

ভোটগ্রহণের পর্বের পরে বুথ ফেরৎ সমীক্ষার (exit poll) পর্বও শেষ। মঙ্গলবার সকাল থেকে সামনে আসবে ভূস্বর্গ ও হরিয়ানার (Haryana) নির্বাচনের ফলাফল। বুথ ফেরৎ সমীক্ষায় কতটা নির্ভর করা যাবে তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই প্রমাণিত হবে। তার আগে একদিকে যেমন দুই রাজ্যেই কংগ্রেস ও বিজেপি শিবিরে চাপা উত্তেজনা, তেমনই তৎপরতা জেলা পুলিশ প্রশাসনের তরফে। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিরাপত্তা নিয়ে অনেক বেশি তৎপরতা, বলাই বাহুল্য।

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ৯০ কেন্দ্রে তিন দফায় (three phases) ভোটগ্রহণ হয়েছে। সর্বশেষ ভোটদানের হার (poll percentage) ৬৩.৮৮ শতাংশ। শেষ দফায় সবথেকে বেশি প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে, যে কারণে সর্বমোট ভোট শতাংশ খানিকটা ভদ্রস্থ জায়গায় পৌঁছেছে। রবিবার প্রকাশিত বুথফেরৎ সমীক্ষা অনুযায়ী জম্মুতে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপির (BJP) সঙ্গে I.N.D.I.A. জোটের। ভূস্বর্গে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে ফারুক আবদুল্লার ন্যাশানাল কনফারেন্সের (National Conference)। তবে কাশ্মীরে অনেক বেশি আসন জয়ের সম্ভাবনা জোটের। ভোট গণনায় ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি নির্বাচনী এজেন্ট ও রাজনৈতিক দলগুলির জন্য বাফার জোনে দূরত্ব বেশি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে হরিয়ানায় (Haryana) নির্বাচন শেষ হয়েছে শনিবার। ৯০ বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৬৭.৯০ শতাংশ। দুবারের ক্ষমতা বিজেপি হরিয়ানায় ধরে রাখতে পারবে কিনা তা সন্দেহের মুখে। বুথ ফেরৎ সমীক্ষা দেখাচ্ছে ধরাশায়ী হতে চলেছে বিজেপি। সেই মতো কংগ্রেস শিবিরে মুখ্যমন্ত্রী খোঁজাও শুরু হয়েছে।

মঙ্গলবার দুই রাজ্যেই সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা (vote counting)। প্রথমে ব্যালট ভোট গণনার পরে শুরু হবে ইভিএম গণনা। ভোটকর্মীদের ভোর ৫টার মধ্যে গণনাকেন্দ্রে প্রবেশে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বেলা ১২টার মধ্যে প্রাথমিক ট্রেন্ড (Trend) বোঝা যাবে বলেই অনুমান রাজনীতিকদের। নাশকতায় জর্জরিত জম্মু ও কাশ্মীরে তিন দফার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। হরিয়ানায় শেষ দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তিতে বিজেপি কংগ্রেস দুপক্ষের কর্মীরা আক্রান্ত হয়েছেন। এবার ভোটগণনা শান্তিপূর্ণ করাই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...