Friday, June 19, 2026

সঞ্জুতে মুগ্ধ গাভাস্কর, করলেন প্রশংসা, কিন্তু কেন ?

Date:

Share post:

সঞ্জু স্যামসনেতে মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের মাঝেই সঞ্জুর প্রশংসা করেন গাভাস্কর। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচ চলাকালিন রিয়ান পরাগের সঙ্গে বাংলায় কথা বলেন সঞ্জু। আর এতেই মুগ্ধ গাভাস্কর।

ঘটনার সূত্রপাত , তখন ক্রিজে ছিলেন মেহেদি ও মাহমুদুল্লা। ওভারের পঞ্চম বলে একটি সিঙ্গল নেন মাহমুদুল্লা। তখনই সঞ্জু পরাগকে বলেন, “খুব ভাল।” সে কথা শুনে পরাগ হাসেন। তাঁর পরের বলটিই উইকেট ছেড়ে বেরিয়ে লং অফের উপর দিয়ে মারার চেষ্টা করেন মেহেদি। ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি। ২ ওভার বল করে ১৬ রান দিয়ে ১টি উইকেট নেন পরাগ। সেই ওভারের আগে বরুণ চক্রবর্তীর সঙ্গে দক্ষিণ ভারতের ভাষায় কথা বলছিলেন সঞ্জু। কিন্তু যে ভাব সঞ্জু বাংলা বললেন তাতে অবাক হয়ে যান গাভাস্কর। এই নিয়ে তিনি বলেন, “সঞ্জু বাংলায় কথা বলল। সেটা শুনেই হয়তো মেহেদি রেগে বড় শট খেলতে গিয়ে আউট হল। সঞ্জুর এই গুণটাও আছে।“

গতকাল বাংলাদেশের দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। গতকাল বাংলাদেশকে ৮৬ রানে হারায় সূর্যকুমার যাদবের দল। আর এই জয়ের সৌজন্যে নজির গড়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা


Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...