Friday, June 19, 2026

টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা

Date:

Share post:

টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় নাদাল নিজেই জানালেন সেকথা। নভেম্বরে ডেভিস কাপ খেলেই টেনিসকে বিদায় জানাবেন ক্লে কোর্টের সম্রাট। শেষ দু’বছর খুব কঠিন সময়ের মধ্যে কেটেছে তাঁর। সেই কারণেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নাদাল।

এদিন নাদাল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেন, “সকলকে জানাচ্ছি যে আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। গত দু’বছর খুব কঠিন সময়ের মধ্যে কাটিয়েছি। বার বার চোট পেয়েছি। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে। পুরো সুস্থ হয়ে আর কোনও দিনই খেলতে পারব না। তাই এটাই অবসরের সঠিক সময়।“ এরপর তিনি আরও বলেন, “ ছোট থেকে এই একটা খেলাই ভালবেসেছি। কোর্টে নামতে ভাল লাগত। এতদিন ধরে খেলব ভাবিনি। যা ভেবেছিলাম তার থেকে বেশি সাফল্য পেয়েছি। নিজের শেষ প্রতিযোগিতা যে নিজের দেশে খেলব, দেশের হয়ে খেলব, তাতে আমি খুব খুশি।“

২০০১ সাল থেকে পেশাদার টেনিস খেলা শুরু করেন নাদাল। কেরিয়ারে জিতেছেন ২২ গ্র্যান্ড স্ল্যাম। তার মধ্যে রয়েছে ১৪টি ফরাসি ওপেন। চারটি ইউএস ওপেন, দু’টি অস্ট্রেলিয়ান ওপেন ও দু’টি উইম্বলডনও জিতেছেন তিনি।

আরও পড়ুন- পাকিস্তান থেকে কি সরবে চ্যাম্পিয়ন্স ট্রফি ? মুখ খুলল পিসিবি


Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...