Friday, June 19, 2026

পাকিস্তান থেকে কি সরবে চ্যাম্পিয়ন্স ট্রফি ? মুখ খুলল পিসিবি

Date:

Share post:

আগামী বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর । পাকিস্তানে হবে সেই টুর্নামেন্ট । তবে সেই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে না ভারত, সেই কথা আগেই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি বিসিসিআই হাইব্রিড মডেলেরও কথা বলে। তবে পাকিস্তানও অনড় ভারতকে পাকিস্তানে গিয়ে খেলানোর জন্য। যদিও এর মধ্যে জল্পনা ছড়ায় পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আর এই নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এই নিয়ে পিসিবির এক কর্তা বলেন, “এই জল্পনায় কোনও সত্যতা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বা গোটা প্রতিযোগিতা কোনও ভাবেই সরবে না। আমাদের কাজ পুরো দমে চলছে। পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে। আমরা দুর্দান্ত একটা প্রতিযোগিতা আয়োজন করব।“

সূত্রের খবর , চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি তিনটি দেশের কথা ভাবছে। আর সেগুলি হল, সংযুক্ত আরব আমিরশাহি, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আমিরশাহি। জানা যাচ্ছে, পাকিস্তান থেকে পুরো প্রতিযোগিতা সেখানে সরিয়ে নেওয়া হতে পারে। আইসিসি নাকি তিনটি বিষয়কে মাথায় রেখেই প্রতিযোগিতার বাজেট তৈরি করেছে। প্রথম বিকল্প, সব ম্যাচ পাকিস্তানে করা। দ্বিতীয় বিকল্প, হাইব্রিড মডেলে প্রতিযোগিতার আয়োজন করা। তৃতীয়, সব ম্যাচ অন্য দেশে করা। তবে অন্য দেশে প্রতিযোগিতা হলেও অবশ্য আয়োজক দেশ হিসাবে লাভের অংশ পাবে পাকিস্তান ।

আরও পড়ুন- গতকাল বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির ভারতের, যা ইতিহাসে প্রথম


Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...