Friday, June 19, 2026

ফের বিতর্কে আরজি কর, হাসপাতালে এলো রক্তমাখা গ্লাভস! তদন্তের নির্দেশ স্বাস্থ্যসচিবের

Date:

Share post:

সপ্তমীর সকালে কলকাতার আর জি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) ট্রমা কেয়ারে এলো রক্তমাখা গ্লাভস! বৃহস্পতিবার নার্সেরা প্যাকেট খুলতে দেখতে পান, গ্লাভসে রক্ত লেগে রয়েছে। এরপরই গোটা বিষয়টা নিয়ে শোরগোল পড়ে গেছে। হাসপাতালের জুনিয়র ডাক্তাররা (Junior Doctors) বলছেন এই গ্লাভস পরে রোগীদের চিকিৎসা করলে সংক্রমনের আশঙ্কা বাড়বে। এরপরই সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে (Central Medical Store) দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব (Health Secretary) নারায়ণ স্বরূপ নিগম।

এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর জুনিয়র ডাক্তাররা অভিযোগ করে বলছেন এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ব্যবহার্য জিনিস পুনরায় ব্যবহারের জন্য হাসপাতালে এসেছে। নিয়মিত অপরিষ্কার গ্লাভসের যোগান দেওয়া হতো আর জি করে। এই সময় তৎকালীন কর্তৃপক্ষকে জানিয়েও খুব একটা লাভ হয়নি। মাঝে কিছুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ফের সেই ঘটনার পুনরাবৃত্তি। ইন্টার্ন দেবারুণ সরকার এক রোগীর চিকিৎসার সময় রক্তমাখা গ্লাভস দেখতে পান। তিনি বলেন, ‘‘হাসপাতালে এক জন এইচআইভি রোগী এসেছিলেন। তাই তাঁর রক্ত নেওয়ার জন্য আমি গ্লাভস চেয়েছিলাম। প্যাকেট থেকে বার করা প্রথম গ্লাভসটাই ছিল নোংরা। ভেবেছিলাম, কেউ রাতে কাজ করে ভুলবশত নতুন গ্লাভসের সঙ্গে সেটি রেখে দিয়েছেন। সেই গ্লাভস ফেলে অন্য গ্লাভস নিলাম। তাতেও দেখলাম রক্তমাখা। ওই প্যাকেটের প্রায় সব গ্লাভসেই একই সমস্যা রয়েছে। নার্সকে জিজ্ঞাসা করায় তিনি জানালেন, বৃহস্পতিবার সকালেই সেই প্যাকেট খোলা হয়েছে। অর্থাৎ, রক্তমাখা গ্লাভসই হাসপাতালে এসেছে।’’ এই বিষয়ে সুপারকে জানানোর পর প্যাকেটটিকে আলাদা করে সরিয়ে রাখা হয়েছে। এই বিষয়ে স্বাস্থ্যসচিব জানিয়েছেন যে গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...