Saturday, April 4, 2026

মণ্ডপ থেকে লক্ষ্মী চুরি! আজব অভিযোগ করবাগানের

Date:

Share post:

বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপুজো (Durga Pujo)। আর এই পুজো ঘিরে নানা ধরনের ঘটনা ঘটে প্রতিবছরই। তার মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনাও থাকে। এর আগে প্রতিমার গয়না চুরি বা প্রণামীর বাক্স থেকে নগদ উধাও এর কথা শোনা গেলেও, এক অভিনব অভিযোগ করলেন উল্টোডাঙ্গার করবাগান পুজো কমিটির সদস্যরা। তাঁদের অভিযোগ, এবার না কি তাঁদের মণ্ডপ থেকে চুরি গিয়েছে লক্ষ্মী প্রতিমা (Lakhsmi Idol)!

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করবাগান পুজো কমিটি জানিয়েছে,
“অত্যন্ত দুঃখের সথে জানাচ্ছি করবাগানে প্যানডেল থেকে মা লক্ষ্মীকে কোনো এক দর্শক নিয়ে চলে গেছেন । তাই অনুরোধ করছি মা লক্ষ্মীকে ফিরিয়ে দিয়ে যাওয়ার জন্য,,,,,,,,,,,,,”

এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া নেট নাগরিকদের। বেশির ভাগই অত্যন্ত মজা করে কমেন্ট করেছেন। কেউ কেউ কলকাতা পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকেই অভিযোগের আঙুল তুলেছেন কর্মকর্তাদের দিকে। তাঁদের প্রশ্ন, ভলেন্টিয়ার বা ক্লাবের সদস্যরা কী করছিলেন? লক্ষ্মী প্রতিমা চুরি হয়ে যাওয়ার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারকে মিলিয়েও অনেক মজার কমেন্ট পড়েছে এই পোস্টের নীচে।

কর বাগানের এবারের থিম ‘ভবপ্রীতা’। দেবী দুর্গার পাশে এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী নেই। তারা রয়েছে আলাদা ছোট ছোট বাক্সে। সেইখান থেকেই নাকি লক্ষ্মী প্রতিমা উধাও। তবে এখনও প্রতিমা ফিরে পেয়েছে কি না সে বিষয়ে যা কিছুই জানায়নি কর বাগান পুজো কমিটি। অনেকের মতে, ভিড় টানতে এ এক অভিনব প্রচার হতে পারে!

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...