Monday, March 16, 2026

দিনে খরচ ৮ কোটি! জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চাপ বাড়ছে স্বাস্থ্যসাথী প্রকল্পে

Date:

Share post:

আর জি কর কাণ্ডে (R G Kar Medical College and Hospital Kolkata) বিচার চেয়ে লাগাতার কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। এর ফলে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি খরচ বাড়ছে রাজ্য সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পেও। সেই পরিসংখ্যান চমকপ্রদক। ৯আগাস্ট আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের পর থেকে রাজ্যের সরকারি হাসপাতালে অনিয়মিত পরিষেবা। ফলে বেসরকারি হাসপাতালে গিয়েছেন অনেক রোগী। ফলে বেড়েছে খবর। নবান্ন (Nabanna) সূত্রে খবর, ১০ অগাস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচ হয়েছে প্রায় ৩১৫ কোটি টাকা। রিপোর্টে স্পষ্ট, এই পরিসংখ্যান সাধারণ সময়ের তুলনায় প্রতিদিন গড়ে ১ কোটি ১৩ লক্ষ টাকা করে বেশি খরচ হয়েছে রাজ্যের।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে প্রভাব পড়েছে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে (Government Medical College), কমছে আউটডোর পরিষেবা ও রোগীর ভর্তির পরিমাণও। রাজ্যের সরকারি হাসপাতালে আউটডোর পরিষেবা ও গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার কমেছে ৫০ শতাংশ। যা বেশ উদ্বেগজনক তথ্য। আর তার ফলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে বেড়েছে স্বাস্থ্যসাথীর খরচও (Swasthya Sathi Scheme)। ১০ অগাস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত গড়ে প্রতিদিন ৭ কোটি ৮৬ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী খাতে খরচ করেছে রাজ্য।

নবান্ন সূত্রের খবর, রিপোর্টে (Report) স্বাস্থ্য দফতর জানিয়েছে, প্রায় মাস দুয়েক জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররাও। যার প্রভাব পড়ছে হাসপাতালের চিকিৎসা পরিষেবায়। শুধু আর জি কর হাসপাতালেই নয়, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতেও একই চিত্র লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যেই এই তথ্য রাজ্য স্বাস্থ্য দফতর নবান্নে জমা দিয়েছে বলেই সূত্রের খবর। রিপোর্টে পরিসংখ্যান অনুসারে স্বাস্থ্যসাথী খাতে সবথেকে বেশি খরচ হয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলি (Private Hospital) থেকেই। আর স্বভাবতই এই পরিসংখ্যান চিন্তা বাড়িয়েছে প্রশাসনিক ও স্বাস্থ্য দফতরের কর্তাদের মধ্যে।

আরও পড়ুন- অসম চুক্তিকে মান্যতা! নাগরিকত্ব আইনের ৬এ -র সাংবিধানিক বৈধতা বহাল সুপ্রিম কোর্টে


 

 

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...