Friday, March 13, 2026

এবার দিল্লি এইমস-এ যৌন নির্যাতন! মুখে কুলুপ বিজেপির

Date:

Share post:

দেশের সব থেকে বিখ্যাত কেন্দ্রীয় সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালেই যৌন নির্যাতন ! শুনতে অবাক লাগলেও এই ঘটনাই বাস্তবে ঘটেছে রাজধানী দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে৷

হাসপাতালের চিফ সিকিউরিটি অফিসার দিগ্বিজয় সিং এক মহিলা নিরাপত্তা রক্ষীকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে৷ ঘটনার পরে এই মহিলা নিরাপত্তা কর্মী হাসপাতাল কতৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ এর পরেই তড়িঘড়ি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এইমস কতৃপক্ষ৷ সাত দিনের মধ্যে গোটা ঘটনার তদন্ত করে এইমস-র নির্দেশকের কাছে রিপোর্ট পেশ করবে এই কমিটি, জানানো হয়েছে এইমস-র তরফে৷ পুরো ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ পুরোপুরি নীরব বিজেপি নেতারাও৷ দিল্লি এইমস-র মত সুপার স্পেশালিটি কেন্দ্রীয় সরকারি হাসপাতালে কর্মরত মহিলাদের নিরাপত্তা হীনতার ইস্যু কয়েক মাসেই মধ্যেই দিল্লি বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠতে পারে বুঝেই মুখে কুলুপ দিয়েছেন বিজেপি নেতারা, দাবি রাজনৈতিক সূত্রের৷

আরও পড়ুন- শারীরিকভাবে কেমন আছেন অনশনকারী জুনিয়র ডাক্তাররা? দৈনিক রিপোর্ট চাইলেন স্বাস্থ্যসচিব

 

 

spot_img

Related articles

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...