Monday, April 13, 2026

ডার্বিতে নামার আগে দল নিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ বিনো জর্জ , পাখির চোখ তিন পয়েন্ট

Date:

Share post:

আগামিকাল শহরে বড় ম্যাচ। আগামিকাল আইএসএল-এর ডার্বি। যুবভারতি ক্রীড়াঙ্গনে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট-ইস্টবেঙ্গল এফসি। চলতি আইএসএল-এ একেবারেই ফর্মে নেই লাল-হলুদ । টানা চার ম্যাচে হেরে কার্যত কোনঠাসা ইস্টবেঙ্গল। যদিও ডার্বির আগে আত্মবিশ্বাসী অন্তবর্তীকালীন কোচ বিনো জর্জ। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জানালেন, দল ঘুরে দাঁড়াবে।

এদিন ডার্বির আগে সাংবাদিক সম্মেলনে বিনো বলেন, “ প্রতিটা ম্যাচেই আমরা নিজেদের সেরাটা দিয়েছি। কখনও সাফল্য পেয়েছি। কখনও পাইনি। আসলে জেতা-হারা খেলারই অঙ্গ। ডার্বি মানে শুধু সমর্থক নয়, দুই দলের কাছেও বাড়তি অনুপ্রেরণা। আমরা সামনে তাকাচ্ছি। ভাল ফলাফল করতে মরিয়া।“ এরপর বিনো আরও বলেন, “ আগের ম্যাচগুলোয় কী হয়েছে সত্যি মাথায় রাখতে চাই না। ডার্বির জন্য পুরোপুরি ফোকাস রয়েছে আমাদের। তিন পয়েন্টই পেতে হবে। আমরা জানি এই ম্যাচের গুরুত্ব কতটা।“

ডার্বি নিয়ে একই কথা শোনা গেল দলের ফুটবলার ক্রেসপোর মুখেও। তিনি বললেন, “আগের ম্যাচগুলোয় কী হয়েছে সত্যি মাথায় রাখতে চাই না। ডার্বির জন্য পুরোপুরি ফোকাস রয়েছে আমাদের। তিন পয়েন্টই পেতে হবে। আমরা জানি এই ম্যাচের গুরুত্ব কতটা।“

এদিকে ডার্বির দিন সকালেই চলে আসার কথা অস্কারেও। ডাগ আউটেও তাঁরই থাকার কথা।

আরও পড়ুন- কিউইদের বিরুদ্ধে খেলতে নেমে নজির বিরাটের


Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...