Monday, April 6, 2026

সৌরভের হাত ধরে বহরমপুরে উদ্বোধন হলো নতুন ক্রিকেট অ্যাকাডেমির

Date:

Share post:

কমল মজুমদার, জঙ্গিপুর : বহরমপুরে নতুন ক্রিকেট অ্যাকআডেমি। নতুনদের তুলে আনতে বহরমপুরে উদ্বোধন হলো ‘জগমোহন ডালমিয়া কভার্ড ক্রিকেট সেন্টার’। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে বহরমপুরে উদ্বোধন হলো ‘জগমোহন ডালমিয়া কভার্ড ক্রিকেট সেন্টার’। সিএবি এবং মুর্শিদাবাদ জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হল এই ক্রিকেট অ্যাকাডেমি। এই অ্যাকাডেমির পাশাপাশি একটি অত্যাধুনিক বোলিং মেশিনেরও উদ্বোধন করেন বাংলার মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র সহ প্রশাসনের কয়েকজন আধিকারিক।

এই অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,” বহরমপুর স্টেডিয়াম ময়দানের সুন্দর মাঠ এবং অন্যান্য সুবিধা দেখে আমার খুবই ভালো লাগলো। আমি যখন সিএবি-র সভাপতি ছিলাম সেই সময় এই প্রকল্পের শুরু হয়। সিএবি-র তরফ থেকে সমস্ত জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনকে অর্থ বরাদ্দ করা হয়েছিল। সেই প্রকল্পের অংশ হিসেবে বহরমপুরে ক্রিকেটে অ্যাকাডেমির এবং বোলিং মেশিনের উদ্বোধন করা হল।” এখানেই না থেমে তিনি আরও বলেন,”রাজ্যের সমস্ত জেলাগুলোতে ক্রিকেট খেলার উন্নতির জন্য সিএবি-র তরফ থেকে বিভিন্ন কাজ করা হচ্ছে। জেলার ক্রিকেট এবং বাংলার ক্রিকেট একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন যারা জেলা থেকে ভালো খেলছে তারা কলকাতায় থেকে অনুশীলন করার সুযোগ পাচ্ছে। সিএবি তাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম করছে এবং বয়স ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করছে। আমরা আশাবাদী আগামী দিন মুর্শিদাবাদ জেলা থেকে অনেক ভালো ক্রিকেটার উঠে আসবে।”

এদিকে ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন কোচিং ক্যাম্প থেকে প্রায় ৩০০ এর বেশি শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন,” ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর (সিএবি) অধীনে এই ক্রিকেট একাডেমি আগামী দিন জেলা থেকে অনেক ভালো খেলোয়াড় তুলে আনবে বলে আমরা আশাবাদী।”

আরও পড়ুন- আগামিকাল বড় ম্যাচ, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের


Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...