Saturday, June 13, 2026

মধ্যযুগীয় ব.র্বরতা! হাত-পা বেধেঁ পিঁপড়ের চাকে ফেলে বালককে অ.ত্যাচার

Date:

Share post:

এ যেন মধ্যযুগীয় বর্বরতা! এক যুবকের সাথে মসকরা করার এমন শাস্তি পেল পাঁচ বছর বয়সী বালক, হতবাক সকলেই। হাত-পা বেঁধে তাকে বসিয়ে দেওয়া হল পিঁপড়ের (ant) চাকে। দীর্ঘক্ষণ ওই অবস্থায় থাকায় বালকটির সারা গায়ে কামড়ে ফুলিয়ে দিয়েছে পিঁপড়ে ৷ অমানবিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের সাহেবডাঙা গ্রামে। ইতিমধ্যে যুবকের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার বিকেল তিনটে থেকেই ওই এলাকার বাসিন্দা জাহিদ আলি ধাবক-এর পাঁচ বছরের নাবালক পুত্রের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না (Missing)। মা রোজিনা বিবি ও বাবা জসিদ সেই সময় বাড়ি ছিলেন না। তাঁরা ফিরে এসে খোঁজাখুঁজি শুরু করেন। আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে তারা যখন তাকে একটি খেলার মাঠে খোঁজ করার সময় দেখেন পথেই একটি নির্জন জায়গায় তাঁদের ছেলেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি পিঁপড়ের চাকের উপর ফেলে রাখা হয়েছে। সেই নাবালকের কথা অনুযায়ী, তাঁর প্রতিবেশী এক যুবকের সঙ্গে ইয়ার্কি মারার ‘অপরাধে’ তাকে এই শাস্তি পেতে হয়েছে।

উদ্ধারের পর দেখা যায় পিঁপড়ের কামড়ে ছেলেটির শরীরের নানা জায়গা ফুলে উঠেছে। এবিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে, বালকটির মাকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ৷ শিশুটির পরিবারের অভিযোগ, অভিযুক্ত এলাকায় প্রভাবশালী ৷ এমনকী বালকটিকে ঘটনার কথা কাউকে না জানাতে হুমকি দেওয়া হয়েছে বলেও জানায় তাঁরা।

পিঁপড়ের কামড়ের বিষক্রিয়ায় বালকটি অসুস্থ হয়ে পড়লে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Santipur State General Hospital) ভর্তি করা হয়। সেখানে সে আপাতত চিকিৎসাধীন। অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ (Santipur Police Station)।

আরও পড়ুন- জুনিয়র ডাক্তারদের সংগঠনের অ্যাকাউন্টে ১.৭০ কোটি টাকা, ঠিকানাতেও বিতর্ক! কে দিচ্ছে মদত? প্রশ্ন তৃণমূলের


 

Related articles

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...