Tuesday, March 24, 2026

আজ মেগা ডার্বি, নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া আনোয়ার

Date:

Share post:

আজ শহরে মেগা ডার্বি। আইএসএল-এর বড় ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। আর এই ম্যাচে সব থেকে যার ওপর নজর থাকবে লাল-হলুদ ডিফেন্ডার আনোয়ার আলি।

মোহনবাগানের চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে সই করেছেন। তারপর জল গড়িয়েছে অনেক দূর। এখনও ফেডারেশনের কোর্টে লড়াই চলছে তাঁকে নিয়ে। এই অবস্থায় শনিবার যুবভারতীতে পুরনো দলের বিরুদ্ধে পরীক্ষা আনোয়ার আলির। পরীক্ষায় নামার আগে আনোয়ার বলছেন, তাঁর উপরে চাপ থাকবে। লাল-হলুদ ডিফেন্ডার বলছেন, ‘‘ডার্বির আলাদা চাপ থাকেই। তবে আমি চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে দলের জয় নিশ্চিত করা। জানি, আমাদের শুরুটা ভাল হয়নি। তবে মোহনবাগানের বিরুদ্ধে জিতে চলতি আইএসএলে প্রথম তিন পয়েন্ট ঘরে তুলতে চাই।” গত মরশুমে সবুজ-মেরুন জার্সি গায়ে মাতিয়ে দিয়েছিলেন আনোয়ার। ইস্টবেঙ্গলের জালে বলও জড়িয়েছেন। সেই আনোয়ারই দল বদলে এ বার লাল-হলুদে।

এদিকে মোহনবাগানের বিশ্বকাপার জেমি ম্যাকলারেন মহামেডানের বিরুদ্ধে গোল করেছেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করার হুঙ্কার দিলেন তিনি। ম্যাকলারেন বললেন, ‘‘ডার্বির গুরুত্ব আমি জানি। একটা ডার্বিতে গোল করেছি। আরও একটা ডার্বিতে গোল করার জন্য মুখিয়ে আছি। তবে দলের জয়টাই আসল। ”

আরও পড়ুন- ডার্বিতে নামার আগে দল নিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ বিনো জর্জ , পাখির চোখ তিন পয়েন্ট


Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...