Saturday, June 20, 2026

আইএসএল-এর ম্যাচে খারাপ রেফারিং, চিঠি দিল মহামেডান

Date:

Share post:

গত রবিবার আইএসএল-এর ম্যাচে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে কেরাল ব্লাস্টার্সের কাছে ১-২ গোলে হারে সাদা-কালো ব্রিগেড। আর এই হারের পর ক্ষোভে ফুঁসছে মহামেডান স্পোর্টিং। কারণ খারাপ রেফারিং। মহামেডানের অভিযোগ, দ্বিতীয়ার্ধে রেফারি তাদের নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন। যা নিয়ে সোমবারই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে কলকাতার অন্যতম প্রধান। এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে আইএসএলের আয়োজক এফএসডিএল-এর কাছেও।

মহামেডানের দাবি, এই প্রথমবার তারা আইএসএল খেলছে। কিন্তু প্রায় প্রতি ম্যাচেই খারাপ রেফারিংয়ের শিকার হতে হচ্ছে ক্লাবকে। শুধু পেনাল্টি না দেওয়াই নয়, কেরালা ম্যাচে তাদের দুই ফুটবলারকে অহেতুক রেফারি হলুদ কার্ড দেখিয়েছেন বলেও দাবি করেছে মহামেডান। এদিকে, ম্যাচের ৭৪ মিনিটে কেরালার জয়সূচক গোলের পর গ্যালারি থেকে মহামেডানের সমর্থকরা মাঠে জলের বোতল ছুঁড়তে থাকেন। যার জন্য খেলা প্রায় মিনিট আটেক বন্ধ ছিল। এই ঘটনা নিয়ে ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছে কেরালা ব্লাস্টার্স দলও। এর ফলে শাস্তির মুখে পড়তে পারে ম্যাচের আয়োজক মহামেডান। ক্লাব কর্তারা অবশ্য পাল্টা দাবি করছেন, রেফারির ভুল সিদ্ধান্তে মাথা গরম করে বসেছিলেন সমর্থকরা।

আরও পড়ুন- কমল ভারতের পদকের সংখ্যা , কমনওয়েলথ গেমস থেকে ছেঁটে ফেলা হল একাধিক খেলা

 


Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...