Saturday, June 20, 2026

পূর্ব মেদিনীপুরের বিজয়া সম্মিলনী থেকে ১৬ আসনেই জেতার ডাক কুণালের

Date:

Share post:

বিজয়া সম্মিলনীকে পূর্ব মেদিনীপুর জেলায় বিজয় সম্মিলনীতে পরিণত করতে হবে। মঙ্গলবার কাঁথির তিন নম্বর ব্লকের মারিশদার বিজয়া সম্মিলনী থেকে এমনই বললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরকে দু’হাতে ঢেলে সাজিয়েছেন। কোথাও কোনও খামতি রাখেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা অটুট। স্থানীয় নেতৃত্বের ভুলে পূর্ব মেদিনীপুরে হারতে হয়েছে তৃণমূলকে। এবার পূর্ব মেদিনীপুরে জেলায় ১৬টির মধ্যে ১৬টি জিতেই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে হবে।

এদিন কুণাল আরও বলেন, আমরা ২০২৪-এ পূর্ব মেদিনীপুরে ১৫টা বিধানসভা কেন্দ্রে পিছিয়ে ছিলাম। বিধানসভায় খেলা উল্টাতে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত। সেই কথা মাথায় রাখতে হবে। বিজয়া সম্মিলনীকে বিজয় সম্মিলনীতে পরিণত করতে হবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জেতাতে হবে। তাঁর কথা, সংগঠনকে জোরদার করতে হবে। সমস্ত খামতি মেটাতে জনসংযোগ চালিয়ে যেতে হবে। সারা রাজ্যে বিজেপির আসন কমেছে। তৃণমূলের আসন বেড়েছে। সেখানে উত্তম বারিকের মতো ছেলে কীভাবে হারে নিজের মাটিতে? আমাদের সচেতন হতে হবে।

তার স্পষ্ট কথা, নিজেরা যদি নিজেদের সহ্য করতে না পারি বিরোধীরা শেষ হাসি হাসবে। তিনি আরও বলেন, বিজেপি সারা বাংলায় দাঁড়িয়ে আছে সিপিএমের ভোটে। সিপিএমের ভোট কমে বিজেপিতে গিয়েছে। সিপিএমকে বলব ক্ষমতা থাকলে আগে বিজেপির থেকে ভোট ফিরিয়ে দেখান। তিনি সিপিএমকে চার আনার নকুলদানা বলে কটাক্ষ করেন। আগে বিজেপির থেকে ভোট ফিরিয়ে দেখান, তাহলে বুঝব দম আছে সিপিএমের। এদিন বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষকান্তি পণ্ডা, আইএনটিটিইউসির বিকাশ বেজ, ব্লক সভাপতি নন্দ মাইতি প্রমুখ।









Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...