Saturday, June 20, 2026

ফের নির্লজ্জ মিথ্যাচার! রেল দুর্ঘটনা কমার ভুয়ো দাবি মোদি সরকারের

Date:

Share post:

আবারও নির্লজ্জ মিথ্যাচার করল মোদি সরকার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তিন দফার কার্যকালে দেশের বিভিন্ন প্রান্তে রেল দুর্ঘটনার সংখ্যা প্রবল ভাবে বৃদ্ধি পেলেও মোদি সরকারের ভুয়ো দাবি, এই সরকারের আমলে কমেছে রেল দুর্ঘটনার শঙ্কা৷

নয়াদিল্লিতে রেল মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রেল বোর্ডের চেয়ারম্যান দাবি করেছেন, প্রতি দশ লক্ষ কিলোমিটার রেল যাত্রায় কমেছে ট্রেন দুর্ঘটনার সংখ্যা৷ কিভাবে সম্ভব হয়েছে এই ঘটনা, তার উদাহরণ তুলে ধরতে গিয়ে রেল বোর্ডের চেয়ারম্যানের দাবি, ২০০১ সালে প্রতি দশ লক্ষ কিলোমিটার রেল যাত্রায় দুর্ঘটনার সংখ্যা ছিল ০.৬৫৷ এটা এখন কমে দাঁড়িয়েছে ০.০৩৷ সময়োচিত পদক্ষেপের কারণেই রেল মন্ত্রক ট্রেন দুর্ঘটনার সংখ্যা কমাতে পেরেছে বলেই দাবি জানিয়েছেন খোদ রেল বোর্ড চেয়ারম্যান৷ নয়াদিল্লিতে সংসদীয় সূত্রের দাবি, রেল বোর্ডের চেয়ারম্যানের এই দাবির পরেই সংসদীয় কমিটির সদস্য বিভিন্ন বিরোধী দলের সাংসদরা প্রশ্ন তোলেন গত দু বছরের একের পর এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে৷ এই দুর্ঘটনা গুলির পরে রেল মন্ত্রক যাত্রী সুরক্ষার নিরিখে কি ব্যবস্থা গ্রহণ করেছে, এই প্রশ্নও করা হয় বৈঠকে৷ এর উত্তরে রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা দাবি করেন, দু সপ্তাহের মধ্যে তাঁরা সংসদীয় স্থায়ী কমিটির কাছে লিখিত ভাবে জমা দেবেন যাত্রী সুরক্ষায় গৃহীত পদক্ষেপের বিবরণ৷

প্রসঙ্গত, এর আগেও সংসদে লিখিত প্রশ্নের উত্তরে মোদি সরকারের তরফে দাবি জানানো হয়েছিল বিগত ইউপিএ সরকারের তুলনায় মোদি সরকারের কার্যকালে কমেছে রেল দুর্ঘটনার সংখ্যা৷ সরকারের এই দাবিকে প্রবল কটাক্ষ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর ব্যাখ্যা ছিল, এ যেন দুটি ফেল করা ছাত্রর তুলনা৷ কে বেশি খারাপ করেছে, সেটা নিয়েই প্রতিযোগিতা চলছে৷ এটা লজ্জাজনক !

আরও পড়ুন- বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতের! তুরস্কের ইস্তানবুলে সম্মানিত কলকাতার রেডিও ডকুমেন্টারি

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...