Saturday, April 11, 2026

‘টাইটানিক’ অভিনেতার নামে হিমালয়ে নতুন প্রজাতির সাপ!

Date:

Share post:

বিরল প্রজাতির সাপের (Rare Snake) দেখা এবার হিমালয়ের বরফে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ফিট উঁচুতে সন্ধান পাওয়া এক বিশেষ ধরণের সাপের নামকরণ হলো বিখ্যাত হলিউড অভিনেতার (Hollywood Actor) নামে। আসলে পশ্চিম হিমালয়ে (West Himalayan Range) এক গবেষক একটি নতুন প্রজাতির সাপের সন্ধান পেয়ে নাম রেখেছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর (Lionardo DeCaprio) নামে।

বহু বছর ধরেই বন্যপ্রাণ নিয়ে গবেষণা চলছে। ভারতের সরীসৃপ নিয়ে কাজ করার সময় ২০২০ সালে এই নতুন প্রজাতির সাপটি প্রথম দেখা যায়।চলতি বছরে ২১ অক্টোবর এই নতুন প্রজাতির সাপের কথা সায়েন্টিফিক রিপোর্টে প্রকাশিত হয়। এই প্রাণীটিকে ‘Anguiculus’ নামক নতুন বিভাগে রাখা হয়েছে যার অর্থ হল ছোট সাপ। অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও আবহাওয়া পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, মানুষের স্বাস্থ্য, বায়োডায়ভার্সিটি সহ পরিবেশ সচেতনতা সংক্রান্ত একাধিক কাজ করেন। এই ধরনের গবেষণায় যাতে কোন আর্থিক সমস্যা না হয় সে কারণে সাধ্যমত চেষ্টা করেন তিনি। তারই প্রকৃতি প্রেমকে সম্মান জানিয়ে গবেষক সাপের নামকরণে অভিনেতার প্রসঙ্গ টেনে এনেছেন। হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় গবেষণা চলাকালীন গবেষক দল খয়েরি রঙের এই সাপ দেখতে পায়। ধরার চেষ্টা না করা পর্যন্ত সাপটি কোথাও নড়েনি, কামড়ানোর চেষ্টাও করেনি। এই সাপগুলোর ডিএনএ পরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে এটা একেবারে নতুন প্রজাতির একটি সাপ। চাম্বা, কুলু , নৈনিতাল-সহ নেপালের বিভিন্ন জায়গায় এই সাপ পাওয়া যায়। সাপটি মাত্র ২২ ইঞ্চি লম্বা, গায়ে ডিপ ব্রাউন স্পট আছে।

 

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...