Monday, March 16, 2026

শতাধিক নতুন পদ তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

ঘূর্ণিঝড়ের আবহে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসেছিল নবান্নে। বৃহস্পতিবার নবান্নে ওই বৈঠকে শতাধিক নতুন পদ সৃষ্টি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরে ৫৭ টি নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য দফতরে ১৮ টি, জলম্পদে সাতটি পদ রয়েছে। এছাড়া কর্মবন্ধু , পরিবেশ, অর্থ দফতরে নতুন নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে।

অন্যদিকে নাবার্ড ও রাজ্য সমবায় ব্যাঙ্ক থেকে রাজ্য সমবায়, কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের ১৫০০ টাকার ঋণ নেওয়ার প্রস্তাবে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের অধীন ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট তৈরির ছাড়পত্রও দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। নিউ টাউনে অর্থ তালুক তৈরির জন্য আরো প্রায় সাড়ে তিন একর জমি দেওয়ার প্রস্তাবেও এদিন সিলমোহর দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।








spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...