Saturday, April 4, 2026

ধনতেরসের আগেই দেশের ধনের আগমন, ব্রিটেন থেকে ভারতে ফিরল ১০০ টন সোনা

Date:

Share post:

সম্প্রতি ব্রিটেন (Britain) থেকে প্রায় ১০০ টন সোনা ফিরিয়ে আনল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। ১৯৯১ সালের পর, এই প্রথম এত বড় মাপের সোনা ব্রিটেন থেকে ভারতে স্থানান্তরিত হল। এই ঘটনা ভারতের অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতির পরিচয় বলে মনে করা হচ্ছে। কারণ, ১৯৯১ সালে দেশের বেহাল আর্থিক অবস্থায় তহবিল সংগ্রহের জন্য বেশ কিছু সোনা বন্ধক রাখতে হয়েছিল আরবিআই-কে। সেটা ছিল ভারতের দুর্বল অর্থনীতির চিহ্ন (Indian Economy)। আর এতদিন পর নিজেদের সোনা দেশে ফিরিয়ে আনা, অবশ্যই ভারতের অর্থনীতির অগ্রগতির কাহিনি বলে মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা।

ব্রিটেন থেকে আরবিআইকে তাদের সোনা (Indian Gold Reserve) স্থানান্তরের জন্য বিশেষ শুল্ক ছাড় দেওয়া হয়েছে। যদিও এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জিএসটি দিতে হয়েছে। দেশে এই সোনা আনা হয়েছে একটি বিশেষ বিমানের মাধ্যমে। আরবিআই-এর বেশিরভাগ সোনাই বিদেশের মাটিতে রাখা আছে। আর সে কারণে একাধিক বিদেশি ব্যাঙ্কগুলিকে (Foreign Bank) স্টোরেজের খরচ দিতে হয় আরবিআইকে। তবে এবার ব্রিটেন (Britain) থেকে এই সোনার কিছু অংশ ফিরিয়ে আনার ফলে, স্টোরেজ খরচ অনেকটাই বাঁচবে বলে আশা করা যায়।

আরবিআই-এর তথ্য বলছে, ভারতের শীর্ষ ব্যাঙ্কের (RBI) হাতে এখন মোট ৮২২.১ টন সোনা রয়েছে। ইদানীং বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার মধ্যে, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি বেশি করে সোনার ভাঁড়ার বাড়ানোর দিকে ঝুঁকছে। আরবিআই-ও তার ব্যতিক্রম নয়। আরবিআই-ও এখন বেশি পরিমাণে সোনা কিনছে। ২০২৩-এ তার আগের বছরের তুলনায় ২৭.৫ টন বেশি সোনা কিনেছিল আরবিআই। সোনার ভাঁড়ার বৃদ্ধির ফলে, কোনও একক বৈদেশিক মুদ্রার (Foreign Currency) উপর ভারতের নির্ভরতাও কমছে। ফলে মুদ্রার ওঠানামা এবং অর্থনৈতিক অস্থিরতার সঙ্গে সম্পর্কিত ঝুঁকিগুলিও কমেছে। এর মধ্যে ব্রিটেন থেকে এই সোনা ফিরিয়ে আনা, অর্থনীতিবিদদের মতে ভারতের অর্থনীতির শক্তিশালী হওয়ার ইঙ্গিত।

আরও পড়ুন- কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুতে নয়া মোড়! নতুন অডিও ক্লিপ ঘিরে জল্পনা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...