Monday, March 16, 2026

কুলতলিতে মূক ও বধির মহিলাকে পরিত্যক্ত বাড়িতে ধর্ষণের অভিযোগ, ধৃত মূল অভিযুক্ত

Date:

Share post:

ফের খবরের শিরোনামে কুলতলি। মূক ও বধির মহিলাকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় প্রতিবেশী যুবক। এরই পাশাপাশি, নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এই ঘটনাটি ঘটেছে। বুধবার অভিযোগ দায়ের হয়। এরপরেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় মূক ও বধির ওই মহিলাকে। নির্যাতিতার পরিবারের দাবি, মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে একা একা বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতেন ওই মহিলা। মঙ্গলবার দুপুরেও একই ছবি ছিল। অভিযোগ, সেই সুযোগ নিয়েই তাঁকে একটি পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী এক যুবক। অনেক খোঁজাখুঁজি করে ওই পোড়ো বাড়িতে তার খোঁজ মেলে। ঘটনাস্থলে অভিযুক্ত যুবককেও দেখে ফেলেন নির্যাতিতার পরিজনেরা। এর পরেই বুধবার কুলতলি থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। আরও অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছন স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রহ্লাদ নস্কর। অভিযোগ, স তিনি নির্যাতিতার পরিবারকে ২ লক্ষ টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন। তাদের হুমকিও দেওয়া হয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রহ্লাদ।

বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷








spot_img

Related articles

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...