Saturday, April 4, 2026

এবার চাঁদে তৈরি হবে বাড়ি! কী বলছেন বিজ্ঞানীরা?

Date:

Share post:

চাঁদের ধূলিকণা কাজে লাগিয়ে কীভাবে কাচ বা ইট তৈরি করা যায়, তা নিয়ে সম্প্রতি গবেষণা করছেন বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। পৃথিবীর গৃহসংকট কাটাতে ভবিষ্যতে যদি সত্যিই চাঁদে বাড়ি বানানো যায় তবে তা তৈরির উপকরণ চাঁদের নিজস্ব প্রাকৃতিক সম্পদ থেকে সংগ্রহ করাই স্বাভাবিক। কারণ পৃথিবী থেকে চাঁদে এধরনের উপকরণ নিয়ে যাওয়ার প্রকল্প অকল্পনীয় ব্যয়বহুল হবে। বার্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এখন তাই আবাস-উপকরণ খোঁজার কাজে নেমেছে।

তবে পৃথিবীর বুকে চাঁদের ধূলিকণার মতো পদার্থ সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় বেজাল্ট এবং ফেল্ডস্পারের মতো উপকরণ আগ্নেয়গিরির কাছে পাওয়া যায়৷ একটি ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে ১,৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করলে সেই উপকরণ অনেকটা লাভার মতো রূপ নেয়৷ গলানো সেই পদার্থের বিপুল সম্ভাবনা রয়েছে৷ বার্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিমন স্টাপারফেন্ড বলেন, প্রাথমিক স্তরে আমরা বাসস্থান, অর্থাৎ, বাড়িঘর, সোলার সেলের কাঠামো ইত্যাদি গড়ে তুলতে চাই৷ বার্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইয়ুলিয়ান বাশ জানান, আমাদের হাতে দুটি মৌলিক উপাদান রয়েছে, অর্থাৎ, বেসাল্টিক উপাদান এবং অ্যানোর্টোসাইট উপাদান৷ দুইয়ের মিশ্রণে চাঁদে আবাস তৈরির জন্য নির্দিষ্ট বেস সৃষ্টি করা যায়৷

আরও পড়ুন- আবাসে বাদ হওয়া উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাইয়ের কাজ শুরু রাজ্যের

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...