Wednesday, April 8, 2026

তৃতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত ভারতের, দিনের ৪ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান সংখ্যা ৮৬

Date:

Share post:

ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত ভারতের। যার ফলে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের রান সংখ্যা ৮৬ । এদিনও ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা , বিরাট কোহলি। অপরদিকে প্রথম দিনেই প্রথম ইনিংস শেষ নিউজিল্যান্ডের। কিউইরা করে ২৩৫ রান । বল হাতে একাই ৫ উইকেট রবীন্দ্র জাদেজার। ৪ উইকেট ওয়াশিংটন সুন্দরের। ১৪৯ রানে এগিয়ে নিউজিল্যান্ড।

ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ৪ রানে আউট হন কনওয়ে। ২৮ রান করেন অধিনায়ক টম লাথাম। রাচিন রবীন্দ্র করেন ৫ রান। ব্যাট হাতে দাপট দেখান ড্রায়াল মিচেল। ৮২ রান করেন তিনি। ৭১ রান করেন ইউল ইউয়ং। গ্লেন ফিলিপস করেন ১৭ রান। ভারতের হয়ে একাই ৫ উইকেট রবীন্দ্র জাদেজার। ৪ উইকেট ওয়াশিংটন সুন্দরের। ১ উইকেট আকাশ দীপের।

জবাবে ব্যাট করেত নেমে ধাক্কা ভারতীয় শিবিরে। ১৮ রান করে আউট হন রোহিত শর্মা। শূন্যরানে আউট হল মহম্মদ সিরাজ। ৩০ রান করেন যশস্বী জসওয়াল। ভারতের হয়ে ক্রিজে আছেন শুভমন গিল এবং ঋষভ পন্থ। ৩১ রানে অপরাজিত গিল। ১ রানে অপরাজিত পন্থ। কিউইদের হয়ে ২ উইকেট অজাজ প্যাটেলের। ১ উইকেট ম্যাট হ্যারির।

আরও পড়ুন- বুমরাহের থেকে কম টাকা রোহিতকে দিচ্ছে মুম্বই, কী বলছেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক?


Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...