Friday, February 6, 2026

বকেয়া বিল, বাংলাদেশে অর্ধেক বিদ্যুৎ আদানির! চুক্তিকে দুষছে ইউনুস সরকার

Date:

Share post:

ঘটা করে হাসিনা সরকারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি করেছিলেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গেই পাহাড় প্রমাণ বকেয়া হয়েছে বিদ্যুতের বিল। আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড (Adani Power Jharkhand Ltd) এবার বাংলাদেশে (Bangladesh) বিদ্যুতের সরবরাহ অর্ধেক করে দিয়েছে। ফলে গোটা দেশ ব্যাপক বিদ্যুৎ ঘাটতির মধ্যে পড়তে চলেছে। যদিও ইউনুস সরকারের তোপ হাসিনা আমলের আদানির সঙ্গে চুক্তির উপরই।

ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার (interim government) গঠনের পরই বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছিল আদানি গ্রুপ (Adani Group)। বকেয়া (dues) মেটানোর জন্য উদ্যোগ নেওয়ার কথা বললেও আখেরে কিছুই প্রাপ্তি হয়নি ভারতীয় শিল্পপতির। ফলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রায় অর্ধেক করে দিল আদানি সংস্থা (Adani group)। ১,৪৯৬ মেগাওয়াটের বদলে দেওয়া হল ৭০০ মেগাওয়াট।

রাজনৈতিক দোলাচলে থাকা বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে একদিকে উৎপাদন বিঘ্নিত অন্যদিকে বৈদেশিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে নগরায়ন ও শিল্পের পথে চলা বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি (power deficiency) সব ধরনের শিল্পের উপর প্রভাব ফেলছে বলে দাবি রাজনীতিকদের। যেখানে এই মুহূর্তে আরও উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক ঘাটতি মেরামতের পথে চলছিল বাংলাদেশ, সেখানে ইউনুস সরকারের ভুল পদক্ষেপ বিপদ বাড়াচ্ছে, আশঙ্কা রাজনীতিকদের।

বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন তোলার পরই ইউনুস সরকার হাসিনা সরকারের আমলের আদানি বিদ্যুৎ চুক্তি বদল নিয়ে প্রস্তাব করেছিল। তাঁদের দাবি ছিল, কয়লার অতিরিক্ত দাম (coal price) ধরে বিদ্যুতের বিল ধার্য করছে আদানি গোষ্ঠী (Adani Group)। সেই সঙ্গে সুদের হারও যথেষ্ট চড়া বলে দাবি করা হয়। তবে এই চুক্তির পুণর্নবিকরণের আগে বকেয়া মেটানো নিয়ে ইউনুস সরকার পদক্ষেপ না নেওয়ায় এবার সমস্যায় গোটা দেশ।

spot_img

Related articles

‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ...

ফাইনালে দিল্লির স্বপ্নভঙ্গ, স্মৃতির ব্যাটেই WPL খেতাব জয় আরসিবির

আইপিএলের পর WPL, ফের খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার আরসিবির(RCB)।...

এবার ‘কৃষক বন্ধু’-র তালিকায় ক্ষেতমজুরও! সেচের জল নিখরচায় দিতে বাজেটে বড় ঘোষণা রাজ্যের

রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর পর এবার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্যও আর্থিক সুরক্ষার দরজা খুলে দিল নবান্ন।...

অন্তর্বর্তী বাজেট: ডুমুরজলায় স্পোর্টস সিটি, বারুইপুরে কালচারাল সিটি! উন্নয়নে বড়সড় ঘোষণা রাজ্যের

খেলার মাঠ থেকে অভিনয়ের মঞ্চ— রাজ্যের পরিকাঠামোয় আমূল বদল আনতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। হাওড়ার ডুমুরজলায় প্রস্তাবিত...