Saturday, April 4, 2026

কথায়-সুরে গান প্রকাশ করে অভিনব ভাইফোঁটার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কালীপুজোর আগে তাঁর কথায় ও সুরে প্রকাশিত হয়েছিল শ্যামাসঙ্গীত। সেই গানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছুঁয়ে ফেলেছিলেন দেড়শো গান লেখা ও সুর দেওয়ার মাইলস্টোন। ভাতৃদ্বিতীয়ার আগের দিন নিজের ফেসবুক পেজে সবাইকে ভাতৃদ্বিতৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি গান পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। সেটারও কথা ও সুর স্বয়ং মুখ্যমন্ত্রীর।নিজে গান লেখেন, সুরও দেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রতি বছরই দুর্গাপুজোয় তাঁর গানের অ্যালবাম প্রকাশিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার অন্য চমক। দুর্গাপুজোর পরে কালীপুজোতেও গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।” মমতার (Mamata Banerjee) কথায় ও সুরে গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। অ্যালবামের গান এবং সরকারি প্রকল্পের গান লেখা ও সুর দেওয়া সবমিলিয়ে দেড়শো ছুঁল মুখ্যমন্ত্রীর সৃষ্টি। নিজের এক্স হ্যান্ডেলে মমতার গানের ভিডিও পোস্ট করে জানালেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সংসদ কুণাল ঘোষ। এই শ্যামাসঙ্গীতের সঙ্গে সরকারি প্রকল্পের গান মিলে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫০ টি গান লিখে ফেললেন।

কালীপুজোর পরে ভাইফোঁটা। সেটাতেও মমতার লেখা কথায় ও সুরে গান প্রকাশ করলেন মমতা। সকলকে জানালেন ভাইফোঁটার শুভেচ্ছা।







Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...