Tuesday, June 23, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হল চালসার প্রায় দেড় কিলোমিটার রাস্তা

Date:

Share post:

উত্তরবঙ্গের লোকসভা ভোটের প্রচারে এসে চালসার একটি বেসরকারি হোটেলে দু দফায় টানা ১১ দিন ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময় তিনি চালসা গৈরিগাঁওয়ের  মার্সি ফেলোশিপ চার্চে গিয়ে ডুয়ার্সের বিভিন্ন চার্চের ফাদার ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। হোটেল থেকে পাহাড়ি  বেহাল রাস্তায় ওই চার্চে পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। ওই সময় চার্চের তরফে মুখ্যমন্ত্রীর কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী দ্রুত সেই রাস্তা তৈরির জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। তারপরেই জোর কদমে শুরু হয় রাস্তার কাজ। সম্প্রতি সেই রাস্তার কাজ শেষ হয়েছে।

বর্তমানে এলাকাবাসী ঝাঁ চকচকে সেই রাস্তা ব্যবহার করছেন। এই রাস্তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পথশ্রী প্রকল্পের অন্তর্গত পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন বিভাগের তরফে ৪৪ লক্ষ ৬৭ হাজার ১৫৬ টাকা ব্যয়ে ১.৩৩৫ কিলোমিটার রাস্তার নির্মাণ করা হয়েছে। চালসা রেলগেট থেকে গৈরিগাঁওয়ের মার্সি ফেলোশিপ চার্চ পর্যন্ত তৈরি করা হয়েছে ওই রাস্তা। মার্সি ফেলাসিপ চার্চের ফাদার বিনোদ শর্মা বলেন, লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী চার্চে আসার সময় আমরা মুখ্যমন্ত্রীকে বেহাল রাস্তার কথা জানিয়েছিলাম। অবশেষে রাস্তা নতুন করে তৈরি করা হয়েছে। এলাকার পঞ্চায়েত সদস্য ইগনিস টিজ্ঞা বলেন, মুখ্যমন্ত্রীকে গ্রামবাসীরা রাস্তা তৈরি আবেদন জানিয়েছিলেন। সেই অনুযায়ী খুব সুন্দরভাবে তৈরি হয়েছে রাস্তা। স্বাভাবিকভাবে খুশি এলাকার মানুষ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...