Tuesday, June 23, 2026

পরীক্ষা ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাম্মানিক দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রথম বারের জন্য সাম্মানিক দেওয়া চালু করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর আগে সংসদের তরফে এমন কোনো ভাতা দেওয়া হত না। ২০২৫-এ পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলকে নির্দিষ্ট অঙ্কের অর্থ দেওয়া হবে।

নয়া বিজ্ঞপ্তিতে ডিআইদের প্রদেয় অর্থের অঙ্ক ২০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। পরীক্ষার খরচ সামলাতে দেওয়া হবে এই ২০ হাজার টাকা। তাদের আগেও পরীক্ষার খরচ সামলাতে টাকা দেওয়া হত।তার পরের ধাপে জয়েন্ট কনভেনাররা পাবেন ২৫০০ টাকা। যুগ্ম আহ্বায়কের তত্ত্বাবধানে থাকবেন ১০ জন শিক্ষক-শিক্ষিকা। তাদের মাথাপিছু সাম্মানিক দেওয়া হবে দেড় হাজার টাকা। এই টাকা যুগ্ম আহ্বায়ককে দেওয়া হবে। তিনিই তা বাকিদের দেবেন। এর পাশাপাশি সংসদ মনোনীত সদস্যকে সাম্মানিক হিসেবে দেওয়া হবে ৬০০ টাকা। পরীক্ষাকেন্দ্রের ইন চার্জ ও সেক্রেটারি পাবেন দেড় হাজার টাকা। পাশাপাশি ভেনু সুপার ভাইজার পাবেন ১ হাজার টাকা। পরীক্ষাকেন্দ্রের কাস্টোডিয়ান পাবেন ৭০০ টাকা।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, শিক্ষা সংসদের তরফ থেকে এর আগে সাম্মানিক দেওয়া হত না। প্রথমবার আমরা তা চালু করলাম। পরীক্ষা সংক্রান্ত খরচ বাবদ শুধুমাত্র ডিআই-দের টাকা দেওয়া হত। পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলেই প্রচুর পরিশ্রম করেন, তাদের দাবিকে তাই মান্যতা দিয়ে তাই এই ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত দুবছর ধরে মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত সকলকে সাম্মানিক দেয়। এবার সেই পথে হাঁটল উচ্চ মাধ্যমিক সংসদও।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...