Tuesday, March 31, 2026

মাঝ আকাশে বিপত্তি! কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ দিল্লিগামী বিমানের

Date:

Share post:

মাঝ আকাশে বিপত্তি! যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ যাত্রীবাহী বিমানের। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই ৭৬৮ বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়েছে।

রবিবার এয়ার ইন্ডিয়ার এআই ৭৬৮ বিমানটি কলকাতা বিমানবন্দর থেকে ৩ টে ৫১ মিনিটে ১৫০ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে রওনা দেয় রাজধানী দিল্লির উদ্দেশ্যে। কিন্তু মাঝ আকাশে ঘটে বিপত্তি। বিমানের মধ্যে বায়ুর চাপ কমে যাওয়ায়, এয়ার কেবিন প্রেসার কন্ট্রোলারে ত্রুটির কারণে বিমানে বায়ুর চাপ কমে যায়। এরপরই বিকেল চারটে ৫৫ মিনিট নাগাদ বিমানটি জরুরি অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। পরবর্তী সময়ে বিমান থেকে যাত্রীদেরকে নিচে নামিয়ে নিয়ে অ‍্যারাইভাল হলে নিয়ে যাওয়া হয়। যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- জন্মদিনে নোবেল জয়ী অমর্ত্যকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, পাঠালেন উপহার

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...