Saturday, April 4, 2026

এবার মিশন মহামেডান, প্রস্তুতি শুরু লাল-হলুদের, স্পেনে ফিরলেন হেক্টর

Date:

Share post:

আইএসএল-এ ব্যর্থতার পর এএফসি কাপে ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল এফসি। ১১ বছর পর এএফসি প্রতিযোগিতার নক আউটে ওঠার আত্মবিশ্বাস নিয়ে সোমবার থেকে আইএসএলের প্রস্তুতি শুরু করে দিচ্ছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগের সাফল্য আইএসএলে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে জানিয়েছেন লাল-হলুদ কোচ, ফুটবলাররা। তবে ৯ নভেম্বর মহামেডানের বিরুদ্ধে ডার্বির আগে ইস্টবেঙ্গলের অস্বস্তি বাড়িয়েছে হেক্টর ইয়ুস্তের চোট। শনিবার রাতেই স্পেনে ফিরে গিয়েছেন হেক্টর। মহামেডান ম্যাচে অনিশ্চিত স্প্যানিশ ডিফেন্ডার।

ক্লাব সূত্রে খবর, হেক্টর দেশে তাঁর ব্যক্তিগত চিকিৎসককে চোট পরীক্ষা করাতে গিয়েছেন। মহামেডান ম্যাচের আগেই তাঁর ফেরার কথা। নতুন কোচ অস্কার ব্রুজোর ছোঁয়ায় বদলে গিয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলে শুরুতেই হারের ডাবল হ্যাটট্রিক করে পয়েন্টের খাতা খুলতে না পারা লাল-হলুদ ভুটানের ছন্দ ধরে রাখতে মরিয়া দেশের সেরা লিগেও। শনিবার দেশের ফেরার পর রবিবার ফুটবলারদের ছুটি দিয়েছিলেন কোচ। হেক্টর ছাড়া বাকি ফুটবলাররা শহরেই রয়েছেন। শনিবার মহামেডানের বিরুদ্ধে বড় ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে ফাঁক রাখতে চান না অস্কার। তাই সময় নষ্ট না করে সোমবারই মাঠে নেমে পড়ছেন স্প্যানিশ বস।

মোহনবাগান অবশ্য দীপাবলির ছুটি কাটিয়ে রবিবারই ওড়িশা এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে। হালকা চোট রয়েছে গ্রেগ স্টুয়ার্টের। তবে উদ্বেগের কিছু নেই। আগামী ১০ নভেম্বর ভুবনেশ্বরে রয় কৃষ্ণাদের বিরুদ্ধে ম্যাচ জোসে মোলিনার দলের। জেমি ম্যাকলারেন, শুভাশিস বোসরা জয়ের হ্যাটট্রিক করে আত্মবিশ্বাসে ফুটছে। আগের ম্যাচে বেঙ্গালুরু হারায় মোহনবাগানের কাছে সুযোগ ওড়িশাকে হারিয়ে শীর্ষে ওঠার।

আরও পড়ুন- তবে কি বিরাটের হাতেই উঠছে আরসিবির নেতৃত্বের দায়িত্ব? জল্পনা বাড়িয়ে দিলেন দলের ডিরেক্টর

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...