Wednesday, March 25, 2026

Breakfast Sports: ব্রেকফাট স্পোর্টস

Date:

Share post:

১) সদ্য শেষ হয়েছে আইপিএল-এর রিটেশন। সেখানে দশ দল তাদের পছন্দের ক্রিকেটারকে ধরে রেখছে। আর এবার জল্পনা মেগা নিলামকে কেন্দ্র করে। কবে বসবে এই মেগা নিলাম। আর এবার এল বড় আপডেট। ভারতীয় বোর্ড সূত্রের খবর নভেম্বরের শেষের দিকে দুদিন ধরে বসতে চলছে আসন্ন ২০২৫ আইপিএল-এর মেগা নিলামের আসর।

২) নিউজিল্যান্ডের কাছে তৃতীয় টেস্ট হারতেই কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয় টিম ইন্ডিয়া। আর এই হারতেই লজ্জার নজির গড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বলা ভালো এক আসনে বসলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনসুর আলি খান পাতৌদির সঙ্গে।  পাতৌদির নেতৃত্বাধীন ভারতীয় দল ঘরের মাঠে চারটি টেস্ট হেরেছিল। সেই লজ্জার নজির গড়েন রোহিত।

৩) নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করলেন, নেতা এবং ব্যাটার হিসেবে তিনি সেরা জায়গায় ছিলেন না। বললেন,  এভাবে ঘরের মাঠে টেস্ট সিরিজ হার সহজে হজম হওয়ার নয়। আমার কেরিয়ারের খুব খারাপ হার। ব্যর্থতার দায় আমি নিচ্ছি।

৪) নিউজিল্যান্ড সিরিজও অতীত। এবার সামনে অস্ট্রেলিয়া। নভেম্বরে শুরু বর্ডার গাভাস্কর ট্রফি। তবে তার আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। আর টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্তকে বদল করা উচিত বলে জানিয়েছেন গাভাস্কর।

৫) সদ্য হয়েছে আইপিএল রিটেশন। সেখানে দেখা গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকে। আর এরপরই প্রশ্ন উঠছে তবে কি বিরাট কোহলির হাতেই কি ফের একবার উঠছে অধিনায়কের ভার। আর এই নিয়ে এবার মুখ খুললেন আরসিবির দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট। বাড়িয়ে দিলেন জল্পনা ।

আরও পড়ুন- কবে হবে ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম ? এল বড় আপডেট

 

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...